|
| 1 |
|
| নোহের ছেলে শেম, হাম ও যেফতের বংশ বৃত্তান্ত এই। বন্যার পরে তাঁদের ছেলেমেয়ে জন্মাল। |
|
| 2 |
|
| যেফতের ছেলে গোমর, মাগোগ, মাদয়, যবন, তূবল, মেশক ও তীরস। |
|
| 3 |
|
| গোমরের ছেলে অস্কিনস, রীফৎ ও |
|
| 4 |
|
| তোগর্ম। যবনের ছেলে ইলীশা, তর্শীশ, |
|
| 5 |
|
| কিত্তীম ও দোদানীম। এই সমস্ত থেকে জাতিদের দ্বীপনিবাসীরা নিজের নিজের দেশে নিজের নিজের ভাষানুসারে নিজের নিজের জাতির নানা গোষ্ঠীতে বিভক্ত হল। |
|
| 6 |
|
| আর হামের ছেলে কূশ, মিশর, পুট ও কনান। |
|
| 7 |
|
| কূশের ছেলে সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা। রয়মার ছেলে শিবা ও দদান। |
|
| 8 |
|
| নিম্রদ কূশের ছেলে; তিনি পৃথিবীতে শক্তিশালী হতে লাগলেন। |
|
| 9 |
|
| তিনি সদাপ্রভুর সামনে শক্তিশালী শিকারী হলেন; তার জন্য লোকে বলে, সদাপ্রভুর সামনে শক্তিশালী শিকারী নিম্রোদের তুল্য। |
|
| 10 |
|
| শিনিয়র দেশে বাবি ল, এরক, অক্কদ ও কলনী, এই সব জায়গা তাঁর রাজ্যের প্রথম অংশ ছিল। |
|
| 11 |
|
| সেই দেশ থেকে তিনি অশূরে গিয়ে নীনবী, |
|
| 12 |
|
| রহবোৎপুরী, কেলহ এবং নীনবী ও কেলহের মাঝখানে রেষন পত্তন করলেন; ওটা মহানগর। |
|
| 13 |
|
| আর লূদীয়, অনামীয়, |
|
| 14 |
|
| লহাবীয়, নপ্তুহীয়, পথ্রোষীয়, পলেষ্টীয়দের পূর্বপুরুষ কসলূহীয় এবং কপ্তরীয়, এই সব মিশরের সন্তান। |
|
| 15 |
|
| এবং কনানের বড় ছেলে সীদন, তারপর হেৎ, |
|
| 16 |
|
| যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়, |
|
| 17 |
|
| হিব্বীয়, অর্কীয়, সীনীয়, |
|
| 18 |
|
| অর্বদীয়, সমারীয় ও হমাতীয়। পরে কনানীয়দের গোষ্ঠী সকল বিস্তারিত হল। |
|
| 19 |
|
| সীদোন থেকে গরারের দিকে ঘসা পর্যন্ত এবং সদোম, ঘমোরা, অদমা ও সবোয়ীমের দিকে লাশা পর্যন্ত কনানীয়দের সীমা ছিল। |
|
| 20 |
|
| নিজের নিজের গোষ্ঠী, ভাষা, দেশ ও জাতি অনুসারে এই সব হামের ছেলে। |
|
| 21 |
|
| যে শেম এবারের সব লোকদের পূর্বপুরুষ, আর যেফতের বড় ভাই, তাঁরও ছেলেমেয়ে ছিল। |
|
| 22 |
|
| শেমের এই সকল ছেলে এলম, অশূর, অর্ফকষদ, লূদ ও অরাম। |
|
| 23 |
|
| অরামের সন্তান ঊষ, হূল, গেথর ও মশ। |
|
| 24 |
|
| আর অর্ফকষদ শেলহের জন্ম দিলেন ও শেলহ এবারের জন্ম দিলেন। |
|
| 25 |
|
| এবারের দুই ছেলে; একের নাম পেলগ [বিভাগ], কারণ সেই দিনের পৃথিবী ভাগ হল। তাঁর ভাইয়ের নাম যক্তন। |
|
| 26 |
|
| যক্তন অলমোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ, |
|
| 27 |
|
| হদোরাম, উষল, দিক্ল, |
|
| 28 |
|
| ওবল, অবীমায়েল, শিবা, |
|
| 29 |
|
| ওফীর, হবীলা ও যোববের বাবা হলেন। এরা সবাই যক্তনের ছেলে। |
|
| 30 |
|
| মেষা থেকে পূর্বদিকের সফার পর্বত পর্যন্ত তাদের বসতি ছিল। |
|
| 31 |
|
| নিজের নিজের গোষ্ঠী, ভাষা, দেশ ও জাতি অনুসারে এই সকল শেমের ছেলে। |
|
| 32 |
|
| নিজের নিজের বংশ ও জাতি অনুসারে এরা নোহের ছেলেদের গোষ্ঠী এবং বন্যার পরে এদের থেকে তৈরী নানা জাতি পৃথিবীতে ভাগ হল। |
|
|
|
|