সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন আর তোমাকে অনেক সন্তানের পিতা হবার ক্ষমতা দিন। তিনি তোমার বংশের লোকদের সংখ্যা বাড়িয়ে তুলুন। তাতে তারা হবে একটা বহু গোষ্ঠীর জাতি।
যে আশীর্বাদ তিনি অব্রাহামকে করেছিলেন সেই আশীর্বাদই তিনি তোমাকে এবং তোমার পরে তোমার বংশের লোকদের করুন। যে দেশ ঈশ্বর অব্রাহামকে দিয়েছিলেন, যেখানে তুমি এখন বিদেশী হিসাবে আছ, সেই দেশটা যেন তোমার অধিকারে আসে।”
পরে এষৌ শুনলেন যে, ইস্হাক যাকোবকে আশীর্বাদ করে পদ্দন-অরামের কোন মেয়েকে বিয়ে করবার জন্য সেখানে পাঠিয়ে দিয়েছেন। তিনি আরও শুনলেন, ইস্হাক যাকোবকে আশীর্বাদ করবার সময় আদেশ দিয়ে বলেছিলেন যেন সে কোন কনানীয় মেয়েকে বিয়ে না করে।
আর সদাপ্রভু তার উপরে দাঁড়িয়ে বলছেন, “আমি সদাপ্রভু। আমি তোমার পূর্বপুরুষ অব্রাহামের ঈশ্বর এবং ইস্হাকেরও ঈশ্বর। তুমি যেখানে শুয়ে আছ সেই দেশ আমি তোমাকে এবং তোমার বংশের লোকদের দেব।
তোমার বংশের লোকেরা পৃথিবীর ধূলিকণার মত অসংখ্য হবে। পূর্ব-পশ্চিমে এবং উত্তর-দক্ষিণে তোমার বংশ ছড়িয়ে পড়বে। পৃথিবীর সমস্ত জাতি তোমার ও তোমার বংশের মধ্য দিয়ে আশীর্বাদ পাবে।
আমি তোমার সংগে সংগে আছি; তুমি যেখানেই যাও না কেন আমি তোমাকে রক্ষা করব। এই দেশেই আবার আমি তোমাকে ফিরিয়ে আনব। আমি তোমাকে যা বলেছি তা পূর্ণ না করা পর্যন্ত আমি তোমাকে ছেড়ে যাব না।”
এই যে পাথর আমি এখানে থামের মত করে দাঁড় করিয়ে রাখলাম এখানেই হবে ঈশ্বরের ঘর। হে ঈশ্বর, তুমি আমাকে যা কিছু দেবে তার দশ ভাগের এক ভাগ নিশ্চয়ই আমি তোমাকে ফিরিয়ে দেব।”