এর পর ঈশ্বর যাকোবকে বললেন, “তুমি এখন বৈথেলে গিয়ে থাক। তোমার ভাই এষৌর কাছ থেকে পালিয়ে যাবার সময় যিনি তোমাকে দেখা দিয়েছিলেন সেই ঈশ্বরের উদ্দেশে তুমি সেখানে একটা বেদী তৈরী কর।”
তখন যাকোব তাঁর নিজের লোকদের ও সংগের অন্যান্য লোকদের বললেন, “তোমাদের কাছে যে সব দেবমূর্তি আছে তা ফেলে দাও ও নিজেদের শুচি করে নাও এবং তোমাদের কাপড়-চোপড়ও বদলে ফেল।
তখন তাদের কাছে যত দেবমূর্তি ছিল সেগুলো তারা যাকোবের হাতে তুলে দিল। সেই সংগে কানের গহনাগুলোও দিল। যাকোব সেগুলো নিয়ে শিখিম শহরের কাছে এলোন গাছটার নীচে পুঁতে রাখলেন।
তারপর তারা রওনা হল। তাদের যাওয়ার পথে ঈশ্বর আশেপাশের শহরের লোকদের মধ্যে এমন একটা ভয়ের ভাব সৃষ্টি করলেন যার ফলে যাকোবের লোকদের পিছনে কেউ তাড়া করে গেল না।
সেখানে তিনি একটা বেদী তৈরী করলেন। তিনি সেই জায়গাটার নাম দিলেন এল্-বৈথেল (যার মানে “বৈথেলের ঈশ্বর”), কারণ ভাইয়ের কাছ থেকে পালিয়ে আসবার সময় ঈশ্বর সেখানেই তাঁর কাছে নিজেকে প্রকাশ করেছিলেন।
এর মধ্যে রিবিকার ধাইমা দবোরা মারা গেলেন। তাঁকে বৈথেলের কাছে একটা এলোন গাছের নীচে কবর দেওয়া হল। সেইজন্য সেই জায়গাটার নাম রাখা হল অলোন্-বাখুৎ (যার মানে “কান্না-গাছ”)।
যাকোব পদ্দন-অরাম থেকে চলে আসবার পর ঈশ্বর আবার তাঁকে দেখা দিয়ে আশীর্বাদ করে বললেন, “তোমার নাম ছিল যাকোব, কিন্তু তোমাকে আর যাকোব বলে ডাকা হবে না; তোমার নাম হবে ইস্রায়েল।” এই বলে তিনি তাঁর নাম দিলেন ইস্রায়েল।
ঈশ্বর তাঁকে আরও বললেন, “আমিই সর্বশক্তিমান ঈশ্বর। তুমি অনেক সন্তানের পিতা হয়ে সংখ্যায় বেড়ে ওঠো। তোমার মধ্য থেকেই একটা জাতি গড়ে উঠবে, আর গড়ে উঠবে একটা বহু গোষ্ঠীর জাতি। তোমার বংশে অনেক রাজার জন্ম হবে।
কিন্তু রাহেল মারা গেলেন। মারা যাবার সময় তিনি ছেলেটির নাম রাখলেন বিনোনী (যার মানে “আমার দুঃখের ছেলে”)। কিন্তু তার বাবা তার নাম রাখলেন বিন্যামীন (যার মানে “সৌভাগ্যের ছেলে”)।