এই সব ঘটনার পরে মিসরের বাদশাহ্র দু’জন কর্মচারী বাদশাহ্র বিরুদ্ধে অন্যায় করে বসল। এদের মধ্যে একজন ছিল প্রধান রুটিকার আর অন্যজন ছিল প্রধান পানীয় পরিবেশক।
রক্ষীদল-প্রধান এই দু’জন কয়েদীর ভার ইউসুফের হাতে দিলেন, আর ইউসুফও তাদের দেখাশোনা করতে লাগলেন। অনেক দিন পরে বন্দী অবস্থায় মিসরের বাদশাহ্র সেই দু’জন কর্মচারী একই রাতে একটা করে স্বপ্ন দেখল। তাদের প্রত্যেকের স্বপ্নেরই বিশেষ অর্থ ছিল।
জবাবে তারা তাঁকে বলল, “আমরা দু’জনেই একটা করে স্বপ্ন দেখেছি, কিন্তু তার মানে বলে দেয় এমন কেউ এখানে নেই।” ইউসুফ তাদের বললেন, “মানে বলে দেবার ক্ষমতা কি আল্লাহ্র হাতে নেই? আপনাদের স্বপ্নের কথা আমাকে বলুন।”
এই তিন দিনের মধ্যে ফেরাউন আপনাকে এখান থেকে বের করে নিয়ে আগের কাজে বহাল করবেন। পানীয় পরিবেশক হিসাবে আপনি আগের মত করে আবার ফেরাউনের হাতে পেয়ালা তুলে দেবেন।
প্রধান রুটিকার যখন দেখল যে, পানীয় পরিবেশকের স্বপ্নের একটা ভাল অর্থ রয়েছে তখন সে ইউসুফকে বলল, “আমিও একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমার মাথার উপরে তিন টুকরি ময়দার রুটি রয়েছে।
এর তিন দিনের দিন ফেরাউন তাঁর অধীনে যে সব লোক কাজ করত তাদের একটা মেজবানী দিলেন। সেই দিন ছিল তাঁর জন্মদিন। ফেরাউন সেই দিন তাঁর প্রধান পানীয় পরিবেশক ও তাঁর প্রধান রুটিকারকে বের করে সেই সব লোকের সামনে আনলেন।