দাউদের সময়ে পর পর তিন বছর দুর্ভিক্ষ হয়; তাতে দাউদ মাবুদের কাছে জিজ্ঞাসা করলে মাবুদ জবাব দিলেন, তালুতের উপর ও তার কুলের উপর রক্তপাতের দোষ রয়েছে, কেননা সে গিবিয়োনীয়দের হত্যা করেছিল।
তাতে বাদশাহ্ গিবিয়োনীয়দের ডেকে এনে তাদের সঙ্গে আলাপ করলেন। গিবিয়োনীয়েরা বনি-ইসরাইল নয়, এরা আমোরীয়দের অবশিষ্টাংশের লোক এবং বনি-ইসরাইল তাদের ধ্বংস করবে না বলে তাদের কাছে কসম খেয়েছিল, কিন্তু তালুত ইসরাইল ও এহুদা-বংশের লোকদের পক্ষে গভীর আগ্রহে তাদের সবাইকে হত্যা করতে চেষ্টা করেছিলেন।
গিবিয়োনীয়েরা তাঁকে বললো, তালুতের সঙ্গে কিংবা তার কুলের সঙ্গে আমাদের রূপা বা সোনা বিষয়ে কোন ঝগড়া নেই, আবার ইসরাইলের মধ্যে কাউকেও হত্যা করা আমাদের কাজ নয়। পরে তিনি বললেন, তবে তোমরা কি বল? আমি তোমাদের জন্য কি করবো?
তার সন্তানদের মধ্যে সাত জন পুরুষকে আমাদের হাতে তুলে দেওয়া হোক; আমরা মাবুদের মনোনীত তালুতের গিবিয়াতে মাবুদের উদ্দেশে তাদের ফাঁশি দেব। তখন বাদশাহ্ বললেন, আমি তোমাদের হাতে তুলে দেব।
কিন্তু অয়ার কন্যা রিসপা তালুতের জন্য অর্মোণি ও মফীবোশৎ নামে যে দুই জন পুত্র প্রসব করেছিল এবং মহোলাতীয় বর্সিল্লয়ের পুত্র অদ্রীয়েলের জন্য তালুতের কন্যা মীখল যে পাঁচ জন পুত্র প্রসব করেছিল, তাদের নিয়ে বাদশাহ্ গিবিয়োনীয়দের হাতে তুলে দিলেন;
পরে অয়ার কন্যা রিস্পা চট নিয়ে ফসল কাটার আরম্ভ থেকে যে পর্যন্ত আসমান থেকে তাদের উপরে বৃষ্টি বর্ষিত না হল, সেই পর্যন্ত পাথরের উপরে তার বিছানা হিসেবে সেই চটখানি পেতে রাখল এবং দিনে আসমানের পাখিদের ও রাতে বন্য পশুদের তাদের উপরে পড়তে দিত না।
তখন দাউদ গমন করে যাবেশ-গিলিয়দের গৃহস্থদের কাছ থেকে তালুতের অস্থি ও তাঁর পুত্র যোনাথনের অস্থি তুলে আনলেন; কেননা গিল্বোয়ে ফিলিস্তিনীদের দ্বারা তালুতের নিহত হবার সময়ে তাঁদের দু’জনের লাশ ফিলিস্তিনীরা বৈৎ-শানের চকে টাঙ্গিয়ে দেবার পর যাবেশ-গিলিয়দের লোকেরা সেই স্থান থেকে তা চুরি করে নিয়ে এসেছিল।
পরে তারা তালুত ও তাঁর পুত্র যোনাথনের অস্থি বিন্ইয়ামীন দেশের সেলাতে তাঁর পিতা কীশের কবরের মধ্যে রাখল; তারা বাদশাহ্র হুকুম অনুসারে সমস্ত কাজ করলো; তারপর দেশের জন্য আল্লাহ্র কাছ নিবেদন করা হলে তিনি প্রসন্ন হলেন।
কিন্তু সরূয়ার পুত্র অবীশয় দাউদকে সাহায্য করে সেই ফিলিস্তিনীকে আক্রমণ ও হত্যা করলেন। তখন দাউদের লোকেরা তাঁর কাছে কসম খেয়ে বললো, আপনি আর আমাদের সঙ্গে যুদ্ধে যাবেন না, ইসরাইলের প্রদীপ নিভিয়ে ফেলবেন না।
আবার ফিলিস্তিনীদের সঙ্গে গোবে যুদ্ধ হল, আর যারে-ওরগীমের পুত্র বেথেলহেমীয় ইল্হানন তাঁতের নরাজের মত বর্শাধারী গাতীয় জালুতকে হত্যা করলো, এর বর্শা ছিল তাঁতের নরাজের মত।