যে জাতিদের বিষয়ে মাবুদ বনি-ইসরাইলদের বলেছিলেন, তোমরা তাদের কাছে যেও না এবং তাদেরকে তোমাদের কাছে আসতে দিও না, কেননা তারা নিশ্চয়ই তোমাদের হৃদয়কে তাদের দেবতাদের পিছনে চলে বিপথগামী করবে, সোলায়মান তাদেরই প্রতি প্রেমাসক্ত হলেন।
ফলে এরকম ঘটলো, সোলায়মানের বৃদ্ধ বয়সে তাঁর স্ত্রীরা তাঁর হৃদয়কে অন্য দেবতাদের পশ্চাতগামী করে বিপথগামী করলো; তাঁর পিতা দাউদের অন্তঃকরণ যেমন ছিল, তেমনি তাঁর আল্লাহ্ মাবুদের ভক্তিতে তাঁর অন্তঃকরণ একাগ্র ছিল না।
অতএব মাবুদ সোলায়মানের প্রতি ক্রুদ্ধ হলেন; কেননা তাঁর অন্তঃকরণ ইসরাইলের আল্লাহ্ মাবুদের দিকে না থেকে বিপথগামী হয়েছিল, যিনি দু’বার তাঁকে দর্শন দিয়েছিলেন,
অতএব মাবুদ সোলায়মানকে বললেন, তোমার তো এই ব্যবহার, তুমি আমার নিয়ম ও আমার হুকুম করা সমস্ত বিধি পালন কর নি; এই কারণ আমি অবশ্য তোমা থেকে রাজ্য চিরে নিয়ে তোমার গোলামকে দেব।
তাঁরা মাদিয়ান থেকে পারণে যান; পরে পারণ থেকে লোক সঙ্গে নিয়ে মিসরে গিয়ে মিসরের বাদশাহ্ ফেরাউনের কাছে উপস্থিত হন; তিনি তাঁকে একটি বাড়ি এবং তাঁর জন্য খাদ্য দেন ও তাঁকে ভূমি দান করেন।
আর তহ্পনেষের বোন তাঁর জন্য গনুবৎ নামে একটি পুত্র প্রসব করেন এবং তহ্পনেষ ফেরাউনের বাড়িতে তার স্তন্য ত্যাগ করান, আর গনুবৎ ফেরাউনের বাড়িতে ফেরাউনের পুত্রদের মধ্যে ছিল।
পরে যখন হদদ মিসরে শুনলেন যে, দাউদ তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হয়েছেন ও সেনাপতি যোয়াবের মৃত্যু হয়েছে, তখন হদদ ফেরাউনকে বললেন, আমাকে বিদায় করুন, আমি স্বদেশে যাই।
আল্লাহ্ সোলায়মানের আর এক জন বিপক্ষ উৎপন্ন করলেন; তিনি ইলিয়াদার পুত্র রষোণ; সেই ব্যক্তি সোবার বাদশাহ্ হদদেষর নামক তাঁর প্রভুর কাছ থেকে পালিয়ে গিয়েছিলেন।
আর যে সময়ে দাউদ সোবার লোকদের আক্রমণ করেন, সেই সময় তিনি নিজের কাছে লোক সংগ্রহ করে দলপতি হয়েছিলেন। পরে তাঁরা দামেস্কে গিয়ে সেখানে বাস করলেন এবং দামেস্কে রাজত্ব করলেন।
আর সরেদানীবাসী ইফ্রয়ীমীয় নবাটের পুত্র ইয়ারাবিম সোলায়মানের গোলাম ছিলেন; তাঁর মায়ের নাম ছিল সরূয়া; তিনি বিধবা ছিলেন; সে ব্যক্তিও বাদশাহ্র বিরুদ্ধে গেলেন।
কারণ তারা আমাকে ত্যাগ করে সীদোনীয়দের দেবী অষ্টোরত, মোয়াবের দেব কমোশ ও অম্মোনীয়দের দেব মিল্কমের কাছে ভূমিতে উবুড় হয়েছে; ওর পিতা দাউদের মত তারা আমার দৃষ্টিতে যা ভাল, তা করতে এবং আমার বিধি ও অনুশাসনগুলো পালন করতে আমার পথে চলে নি।
তবুও আমি ওর অধিকার থেকে সমস্ত রাজ্য নেব না, কিন্তু আমার মনোনীত গোলাম যে দাউদ আমার হুকুম ও সমস্ত বিধি পালন করতো, তার জন্য ওকে সারা জীবন বাদশাহ্র পদে রাখবো।
আর যদি তুমি আমার গোলাম দাউদের মত আমার সমস্ত হুকুমে কান দাও এবং আমার বিধি ও হুকুম পালন করার জন্য আমার পথে চল ও আমার দৃষ্টিতে যা ভাল, তা কর, তবে আমি তোমার সহবর্তী থাকব এবং যেমন দাউদের জন্য গেঁথেছি, তেমনি তোমার জন্যও একটি সুদৃঢ় কুল গাঁথব এবং ইসরাইলকে তোমার হাতে দেব।
অতএব সোলায়মান ইয়ারাবিমকে হত্যা করতে চেষ্টা করলেন; কিন্তু ইয়ারাবিম মিসর দেশে মিসরের বাদশাহ্ শীশকের কাছে পালিয়ে গেলেন এবং সোলায়মানের মৃত্যু পর্যন্ত মিসরে থাকলেন।