টায়ারের বাদশাহ্ হীরম যখন শুনলেন যে, সোলায়মানকে তাঁর বাবার জায়গায় রাজপদে অভিষেক করা হয়েছে তখন তাঁর লোকদের তিনি সোলায়মানের কাছে পাঠালেন, কারণ দাউদের সংগে তাঁর সব সময়ই বন্ধুত্বের সম্পর্ক ছিল।
“আমার পিতা দাউদের বিরুদ্ধে চারদিক থেকে যুদ্ধ হয়েছিল, তাই যতদিন মাবুদ তাঁর শত্রুদের তাঁর পায়ের তলায় না আনলেন ততদিন তিনি তাঁর মাবুদ আল্লাহ্র উদ্দেশে কোন এবাদত-খানা তৈরী করতে পারেন নি। আপনি তো এই সব কথা জানেন।
সেইজন্য আমি আমার মাবুদ আল্লাহ্র উদ্দেশে একটা এবাদত-খানা তৈরী করতে চাই। মাবুদ আমার পিতা দাউদকে বলেছিলেন, ‘তোমার যে ছেলেকে আমি সিংহাসনে তোমার জায়গায় বসাব সে-ই আমার উদ্দেশে এবাদত-খানা তৈরী করবে।’
“কাজেই আপনি হুকুম দিন যাতে আমার জন্য লেবানন দেশের এরস গাছ কাটা হয়। অবশ্য আমার লোকেরা আপনার লোকদের সংগে থাকবে এবং আপনি যে মজুরী ঠিক করে দেবেন আমি সেই মজুরীই আপনার লোকদের দেব। আপনার তো জানা আছে যে, গাছ কাটবার কাজে সিডনীয়দের মত পাকা লোক আমাদের মধ্যে কেউ নেই।”
সোলায়মানের কাছ থেকে এই খবর পেয়ে হীরম খুব খুশী হয়ে বললেন, “আজ মাবুদের প্রশংসা হোক, কারণ এই মহান জাতির উপরে রাজত্ব করবার জন্য দাউদকে তিনি এমন একটি জ্ঞানী ছেলে দান করেছেন।”
আমার লোকেরা সেগুলো লেবানন থেকে নামিয়ে সমুদ্রে আনবে। তারপর তারা সেগুলো দিয়ে ভেলা তৈরী করে সমুদ্রে ভাসিয়ে আপনার নির্দিষ্ট করা জায়গায় নিয়ে যাবে। সেখানে তারা সেগুলো খুলে ফেলবে আর তখন আপনি সেগুলো নিয়ে যেতে পারবেন। আমি চাই যেন আপনি আমার রাজবাড়ীর লোকদের জন্য খাবারের যোগান দেন।”
আর সোলায়মান হীরমকে তাঁর রাজবাড়ীর লোকদের খাবারের জন্য তিন হাজার ছ’শো টন গম ও চার হাজার আটশো লিটার জলপাইয়ের খাঁটি তেল দিলেন। সোলায়মান এইভাবে বছরের পর বছর তা দিতে থাকলেন।
প্রতি মাসে পালা পালা করে তাদের মধ্য থেকে তিনি দশ হাজার লোককে লেবাননে পাঠাতেন। তারা একমাস লেবাননে থাকত আর দু’মাস থাকত নিজের বাড়ীতে। তাদের এই কাজের দেখাশোনার ভার ছিল অদোনীরামের উপর।