বাংলা বাইবেল 2006
|
| 1 |
| সোরের রাজা হীরম, দায়ুদের জন্য একটি সুন্দর বাড়ি বানাতে চেয়ে তাঁর কাছে কাঠের গুঁড়ি এবং পাথর-কাটুরে ও ছুতোর মিস্ত্রি পাঠালেন| |
| 2 |
| দায়ুদ তখন উপলব্ধি করলেন যে প্রভু আসলে তাঁকে ইস্রায়েলের রাজা হিসেবে মনোনীত করেছেন| প্রভু দায়ুদের সাম্রাজ্য সুবিশাল ও তার ভিত সুদৃঢ় করেছিলেন কারণ ঈশ্বর দায়ুদ ও ইস্রায়েলের লোকদের ভালবাসতেন| |
| 3 |
| দায়ুদ জেরুশালেম শহরে অনেককে বিয়ে করেন এবং তাঁর বহু পুত্রকন্যা হয়| |
| 4 |
| জেরুশালেমে দায়ুদের যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করেছিল তাদের নাম: শম্মূয়, শোবব, নাথন, শলোমন, |
| 5 |
| যিভর, ইলীশূয়, ইল্পেলট, |
| 6 |
| নোগহ, নেফগ, যাফিয়, |
| 7 |
| ইলীশামা, বীলিয়াদা এবং ইলীফেলট| |
| 8 |
| পলেষ্টীয়রা যখন দায়ুদ সম্পর্কে জানতে পারল যে দায়ুদ ইস্রায়েলের রাজা হিসেবে মনোনীত হয়েছে, তারা তখন দায়ুদকে খুঁজতে বের হল| দায়ুদ পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করলেন| |
| 9 |
| পলেষ্টীয়রা রফায়ীমের লোকদের আক্রমণ করে তাদের জিনিসপত্র অপহরণ করল| |
| 10 |
| দায়ুদ ঈশ্বরকে জিজ্ঞেস করলেন, “আমি কি পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করব? আপনি কি আমার সহায় হয়ে পলেষ্টীয়দের যুদ্ধে হারাতে সাহায্য করবেন?” প্রভু দায়ুদকে উত্তর দিলেন, “হ্যাঁ যাও| আমি পলেষ্টীয়দের বিরুদ্ধে জয় লাভে তোমার সহায় হব|” |
| 11 |
| তখন দায়ুদ ও তাঁর লোকরা গিয়ে বাল্-পরাসীমে জড়ো হলেন এবং সেখানে তাঁরা পলেষ্টীয়দের যুদ্ধে পরাজিত করলেন| দায়ুদ বললেন, “বাঁধ ভাঙা জল যেমন তোড়ে বেরিয়ে আসে ঈশ্বর সেই ভাবে আমার শত্রুদের ভেদ করেছেন| ঈশ্বর আমার সহায় ছিলেন বলেই এটা সম্ভব হল|” সেই কারণে ঐ জায়গার নাম বাল্-পরাসীম রাখা হয়েছিল| |
| 12 |
| পলেষ্টীয়রা ওখানে ওদের আরাধ্য দেবদেবীর মূর্ত্তি ফেলে গিয়েছিল| দায়ুদ তাঁর লোকেদের সেই সমস্ত পুড়িয়ে দিতে নির্দেশ দিলেন| |
| 13 |
| পলেষ্টীয়রা রফায়িম উপত্যকার লোকদের আবার আক্রমণ করলে, |
| 14 |
| দায়ুদ ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন| ঈশ্বর সেই ডাকে সাড়া দিয়ে বললেন, “দায়ুদ, আক্রমণের সময় পলেষ্টীয়দের পিছু ধাওয়া করে পাহাড়ে না গিয়ে চতুর্দিক থেকে ঘিরে গাছের আড়ালে লুকিয়ে থেকো| |
| 15 |
| তারপর গাছের ওপর কাউকে তুলে দিয়ে নজর রাখবে| য়েই পলেষ্টীয়দের পায়ের শব্দ শুনতে পাবে, তাদের আক্রমণ করবে| আমি, ঈশ্বর তোমাদের আগে বেরিয়ে যাব এবং পলেষ্টীয় সেনাদলকে পরাজিত করব|” |
| 16 |
| দায়ুদ হুবহু ঈশ্বরের নির্দেশ অনুযায়ী পথ অনুসরণ করে পলেষ্টীয় সেনাবাহিনীকে পরাজিত করলেন এবং গিবিয়োন শহর থেকে গেষর পর্যন্ত পলেষ্টীয় সেনাদের হত্যা করলেন| |
| 17 |
| এ ঘটনার পর দায়ুদের খ্যাতি সমস্ত দেশগুলিতে ছড়িয়ে পড়ল এবং প্রভু সমস্ত জাতিদের দায়ুদের পরাক্রমের ভয়ে ভীত করে তুললেন| |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalierv/1chronicles/014.mp3
29
14