বাংলা বাইবেল 2006
|
| 1 |
| দ্বাররক্ষীদের গোষ্ঠীর মধ্যে: আসফের পরিবারগোষ্ঠীর কোরহ পরিবার থেকে ছিলেন কোরহের পুত্র মশেলিমিয় আর তাঁর পুত্ররা| |
| 2 |
| মশেলিমিয়র পুত্রদের নাম যথাক্রমে সখরিয়, যিদীয়েল, সবদিয়, যৎনীয়েল, |
| 3 |
| এলম, যিহোহানন আর ইলিহৈনয়| |
| 4 |
| ওবেদ-ইদোমের পরিবার থেকে ছিলেন তাঁর পুত্ররা, যথাক্রমে - শময়িয়, যিহোষাবদ, যোয়াহ, সাখর, নথনেল, |
| 5 |
| অম্মীয়েল, ইষাখর আর পিযূল্লতয়| ওবেদ-ইদোম ঈশ্বরের আশীর্বাদে ধন্য হয়েছিলেন| |
| 6 |
| তাঁর পুত্র শময়িয়র পুত্ররাও ছিলেন বীরযোদ্ধা ও তাঁদের পরিবারের নেতা| |
| 7 |
| শময়িয়র পুত্রদের নাম অৎনি, রফায়েল, ওবেদ, ইল্সাবদ, ইলীহূ ও সমথিয়| ইল্সাবদের আত্মীয়রা ছিলেন দক্ষ ও কুশলী কর্মী| |
| 8 |
| ওবেদ-ইদোমের 62 জন উত্তরপুরুষের সকলেই ছিলেন প্রতিপত্তিশালী ব্যক্তি এবং সুদক্ষ দ্বাররক্ষক| |
| 9 |
| মশেলিমিযর পরিবার থেকেও ছিলেন শক্তিশালী ও সুদক্ষ 18 জন| |
| 10 |
| মরারি পরিবার থেকে ছিলেন হোষার পুত্র শিম্রি| শিম্রি আসলে বড় ছেলে না হলেও তাঁর পিতা তাঁকেই প্রথম জাত সন্তান বলে মনোনীত করেছিলেন| |
| 11 |
| এছাড়া ছিলেন যথাক্রমে হিল্কিয়, টবলিয়, সখরিয় – সব মিলিয়ে মোট 13 জন| |
| 12 |
| এরা হলেন দ্বাররক্ষীদের দলের নেতারা এবং তাঁদের আত্মীয়দের মতোই তাঁরাও প্রভুর মন্দিরে সেবা করতেন| |
| 13 |
| দ্বাররক্ষীদের প্রত্যেক গোষ্ঠীকে একটি নির্দিষ্ট দরজা পাহারা দিতে হত| অক্ষ নিক্ষেপ করে এই দরজা বেছে নেওয়া হত এবং একাজে বড় ও ছোট পরিবারদের সমান গুরুত্ব দেওয়া হত| |
| 14 |
| মশেলিমিয়কে বাছা হয়েছিল পূর্ব দিকের দরজা পাহারা দেবার জন্য| এরপর অক্ষ নিক্ষেপ করে উত্তর দিকের দরজার ভার দেওয়া হয় তাঁর পুত্র বিচক্ষণ সখরিয়কে| |
| 15 |
| ওবেদ-ইদোম পান দক্ষিণ দিকের দরজার দায়িত্ব| ওবেদ-ইদোমের পুত্রদের মন্দিরের ধনাগার রক্ষার দায়িত্ব দেওয়া হয়| |
| 16 |
| শুপপীম আর হোষা পশ্চিম দিকের দরজা এবং উত্তরাপথের শল্লেখৎ ফটক রক্ষার দায়িত্ব পান| এই সমস্ত রক্ষীরা সকলে মুখোমুখি দাঁড়িয়ে থাকতেন| |
| 17 |
| প্রত্যেক দিন সকালে 6 জন লেবীয় দাঁড়াতেন পূর্বদিকের ফটকে, চার জন দক্ষিণ দিকের ফটকে, চার জন উত্তরের ফটকে, দুজন ধনাগারের সামনে, |
| 18 |
| চার জন পশ্চিমদিকের উঠোনে আর দুজন উঠোনের রাস্তার মুখে| |
| 19 |
| মরারি ও কোরহ গোষ্ঠীর দ্বাররক্ষীরা এইভাবে মন্দিরে পাহারা দিতেন| |
| 20 |
| লেবীয় পরিবারগোষ্ঠীর অহিয়র দায়িত্ব ছিল ঈশ্বরের মন্দিরের দুর্মূল্য জিনিসপত্র ও কোষাগার আগলে রাখা| |
| 21 |
| গের্শোন বংশের লাদন পরিবারগোষ্ঠীর নেতাদের একজন ছিলেন যিহীয়েলি| |
| 22 |
| যিহীয়েলির পুত্র সেথম আর তাঁর ভাই যোয়েলেরও কাজ ছিল প্রভুর মন্দিরের মূল্যবান জিনিসপত্রের ওপর নজর রাখা| |
| 23 |
| এছাড়া অম্রাম, যিষহর, হিব্রোণ আর উষীয়েলের পরিবারগোষ্ঠী থেকে অন্যান্য দলপতিদের বেছে নেওয়া হয়েছিল| |
| 24 |
| প্রভুর মন্দিরের দুর্মূল্য জিনিসপত্র যারা দেখাশোনা করত, গের্শোনের পুত্র মোশির পৌত্র শবূয়েল তাঁদের নেতা ছিল| |
| 25 |
| এঁরা ছিলেন শূবয়েলের আত্মীয়রা: ইলিয়ষেরের থেকে তাঁর আত্মীয়রা ছিলেন: ইলীয়ষেরের পুত্র রহবিয়, রহবিয়র পুত্র যিশায়াহ, যিশায়াহর পুত্র যোরাম, যোরামের পুত্র সিখ্রি আর সিখ্রির পুত্র শলোমোৎ| |
| 26 |
| শলোমোৎ আর তাঁর আত্মীয়দের কাজ ছিল দায়ুদ মন্দিরের জন্য যে সব জিনিসপত্র সংগ্রহ করেছেন তার দেখাশোনা করা| সেনাবাহিনীর অধ্যক্ষরাও মন্দিরের জন্য অনেক কিছু দান করেছিলেন| |
| 27 |
| তাঁরা যুদ্ধের সময় যে সব জিনিস আহরণ করেছিলেন তাঁর অনেক কিছুই প্রভুর মন্দির বানানোর কাজে দান করেন| |
| 28 |
| শলোমোৎ আর তাঁর আত্মীয়রা ভাববাদী শমূয়েল, কীশের পুত্র শৌল, নেরের পুত্র অব্নের, সরূয়ার পুত্র যোয়াবের দেওয়া পবিত্র ও দুর্মূল্য সম্পদ এবং লোকেরা প্রভুর মন্দিরে যে সব জিনিসপত্র দান করতেন তার দেখাশোনা করতেন| |
| 29 |
| যিষ্হর বংশের কনানিয় ও তাঁর পুত্রদের মন্দিরের বাইরে ইস্রায়েলে বিভিন্ন জায়গায় আধিকারিক ও বিচারকের কাজ দেওয়া হয়েছিল| |
| 30 |
| হিব্রোণ বংশের হশবিয় আর তাঁর আত্মীয়রা 1700 জন সৈন্যসহ ইস্রায়েলে যর্দন নদীর ওপারে পশ্চিমদিক পর্যন্ত প্রভুর যাবতীয় কাজ এবং রাজার কাজের দায়িত্বে ছিলেন| |
| 31 |
| হিব্রোণ বংশের পারিবারিক ইতিহাস থেকে জানা যায় যে যিরিয় ছিলেন এই বংশের নেতা| দায়ুদের রাজত্বের 40 তম বছরে, তিনি লোকদের পারিবারিক ইতিহাস ঘেঁটে শক্তিশালী ও দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন| গিলিয়দের যাসেরে বসবাসকারী হিব্রোণ পরিবারের অনেককে এই ভাবে খুঁজে বার করা হয়েছিল| |
| 32 |
| যিরিয়র মোট 2700 জন শক্তিশালী ও কর্মপটু আত্মীয় ছিলেন, যাঁরা তাঁদের পরিবারের নেতা| রাজা দায়ুদ এই 2700 জনকে রূবেণ, গাদ ও মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেককে নেতৃত্ব দেবার দায়িত্ব দিলেন, যারা প্রভু ও রাজার কাজে নিযুক্ত ছিলেন| |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalierv/1chronicles/026.mp3
29
26