কালেব ও তাঁর স্ত্রী এফ্রাতের জ্যেষ্ঠপুত্র হুর। এঁর বংশধরেরা বেথলেহেম জনপদের পত্তন করেছিল। হুর-এর তিন পুত্র: ঐটম, পনুয়েল ও এষর। ঐটমের তিন পুত্র যিষ্রিয়েল, যিশ্মা ও যিদবস এবং এক কন্যা হৎসলিন-পোনি। পনুয়েল গেদর নগর এবং হৎসলিন এষর হুশাহ্ নগর পত্তন করেছিলেন।
যাবেশ ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেছিলেন, “হে ঈশ্বর, আমাকে আশীর্বাদ কর। আমাকে অনেক ভূসম্পত্তি দাও। আমার সঙ্গে থাক এবং আমাকে সর্বপ্রকার অমঙ্গল থেকে রক্ষা কর যাতে সে সব আমায় স্পর্শ করতে না পারে।” ঈশ্বর তাঁর প্রার্থনা পূরণ করেছিলেন।
ইষ্রার চার পুত্র: যেথর, মেরদ, এফর ও যালোন। মেরদ মিশরের রাজকুমারী বিথিয়াহ্কে বিবাহ করেন। তাদের একটি কন্যা মিরিয়াম এবং দুই পুত্র শম্ময় ও যিশবহ্। যিশবহ্ ইশ্টিমোয়া নগরের প্রতিষ্ঠাতা। মেরদও যিহুদা গোষ্ঠীর একটি কন্যাকে বিবাহ করেন। তাঁদের তিন পুত্র: যেরদ, ইনি গদর নগরের প্রতিষ্ঠাতা। হেবর, সোকো নগরের প্রতিষ্ঠাতা এবং যিকুথিয়েল, সানোহ্ নগরের প্রতিষ্ঠাতা।
হোদিয়াহ্ বিবাহ করেন নাহামের ভগ্নীকে, এঁদের বংশধরেরা গার্ম ও মাকাথ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। গার্মরা বাস করত কিইলা জনপদে ও মাকাথীরা বাস করত ইশটিমোয়া জনপদে।
যিহুদার এক পুত্র শেলাহ্। তাঁর বংশধরদের মধ্যে এর নামে এক ব্যক্তি লেকাহ্ জনপদের প্রতিষ্ঠাতা। লাদাহ্ ছিলেন মারেশাহ্ জনপদের প্রতিষ্ঠাতা। এঁর সন্তান-সন্ততিরা ছিল তাঁতী। এরা বেথ-অশবে জনপদে বাস করত।
যিহুদীয়ারাজ হিষ্কিয়ের আমলে উল্লিখিত ব্যক্তিরা গেরারে গিয়ে সেখানকার অধিবাসীদের উপর চড়াও হয়ে থাদের তাবু, কুঁড়েঘর ধ্বংস করে তাড়িয়ে দেয় এবং সেখানেই তারা স্থায়ীভাবে বাস করতে থাকে, কারণ সেখানে তাদের পশুপালের জন্য প্রশস্ত চারণক্ষেত্র ছিল।