×

Kitabul Mukkadas

১ খান্দাননামা ৮

1
বিন্‌ইয়ামীনের প্রথম ছেলে হল বেলা, দ্বিতীয় অস্‌বেল, তৃতীয় অহর্হ,
2
চতুর্থ নোহা ও পঞ্চম রাফা।
3
বেলার ছেলেরা হল অদ্দর, গেরা, অবীহূদ,
4
অবীশূয়, নামান, আহোহ,
5
গেরা, শফূফন ও হূরম।
6
এহূদের ছেলেরা হল নামান, অহিয় ও গেরা। এঁরা ছিলেন গেবায় বাসকারী লোকদের বংশগুলোর নেতা। গেরা তাঁর দুই ভাইকে গেবা থেকে জোর করে বের করে দিলেন; তাতে তাঁরা মানহতে গিয়ে বাস করতে লাগলেন। গেরা ছিল উষঃ ও অহীহূদের পিতা।
7
8
শহরয়িম তার দুই স্ত্রী হূশীম ও বারাকে তালাক দিয়েছিল। মোয়াব দেশে তার অন্য স্ত্রী হোদশের গর্ভে তার এই সব ছেলেদের জন্ম হয়েছিল: যোবব, সিবিয়, মেশা, মল্কম,
9
10
যিয়ূশ, শখিয় ও মির্ম। এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা।
11
হূশীমের গর্ভে তার আরও দুই ছেলে অহীটূব ও ইল্পালের জন্ম হয়েছিল।
12
ইল্পালের ছেলেরা হল আবের, মিশিয়ম, শেমদ, বরীয় ও শেমা। ওনো এবং লোদ গ্রাম আর সেগুলোর চারপাশের অন্যান্য গ্রাম শেমদ গড়ে তুলেছিল। বরীয় ও শেমা ছিলেন অয়ালোনে বাসকারী লোকদের বংশগুলোর নেতা। গাতের লোকদের এঁরাই তাড়িয়ে দিয়েছিলেন।
13
14
বরীয়ের ছেলেরা হল অহিয়ো, শাশক, যিরেমোৎ, সবদিয়, অরাদ, এদর, মিকাইল, যিশ্‌পা ও যোহ।
15
16
17
ইল্পালের ছেলেরা হল সবদিয়, মশুল্লম, হিষ্কি, হেবর, যিশ্মরয়, যিষ্‌লিয় ও যোবব।
18
19
শিমিয়ির ছেলেরা হল যাকীম, সিখ্রি, সব্দি, ইলিয়ৈনয়, সিল্লথয়, ইলীয়েল, অদায়া, বরায়া ও শিম্রৎ।
20
21
22
শাশকের ছেলেরা হল যিশ্‌পন, আবের, ইলীয়েল, অব্দোন, সিখ্রি, হানন, হনানিয়, ইলাম, অন্তোথিয়, যিফদিয় ও পনূয়েল।
23
24
25
26
যিরোহমের ছেলেরা হল শিম্‌শরয়, শহরিয়, অথলিয়, যারিশিয়, ইলিয়াস ও সিখ্রি।
27
28
এঁরা সবাই ছিলেন নিজের নিজের বংশের নেতা এবং বংশ-তালিকা অনুসারে এঁরা প্রত্যেকে ছিলেন প্রধান লোক। এঁরা জেরুজালেমে বাস করতেন।
29
যে লোক গিবিয়োন গ্রাম গড়ে তুলেছিল সে সেখানে বাস করত। তার স্ত্রীর নাম ছিল মাখা;
30
তার প্রথম ছেলে হল অব্দোন, তারপর সূর, কীশ, বাল, নাদব,
31
গদোর, অহিয়ো, সখর ও মিক্লোৎ। মিক্লোতের ছেলে হল শিমিয়া। এরাও জেরুজালেমে তাদের বংশের লোকদের কাছে বাস করত।
32
33
নেরের ছেলে কীশ আর কীশের ছেলে তালুত। তালুতের ছেলেরা হল যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্‌বাল।
34
যোনাথনের ছেলে মরীব্‌-বাল ও মরীব্‌-বালের ছেলে মিকাহ্‌।
35
মিকাহ্‌র ছেলেরা হল পিথোন, মেলক, তরেয় ও আহস।
36
আহসের ছেলে যিহোয়াদা, যিহোয়াদার ছেলেরা হল আলেমৎ, অস্‌মাবৎ ও সিম্রি। সিম্রির ছেলে মোৎসা,
37
মোৎসার ছেলে বিনিয়া, বিনিয়ার ছেলে রফায়, রফায়ের ছেলে ইলীয়াসা ও ইলীয়াসার ছেলে আৎসেল।
38
আৎসেলের ছয়জন ছেলের নাম হল অস্রীকাম, বোখরূ, ইসমাইল, শিয়রিয়, ওবদিয় ও হানান।
39
আৎসেলের ভাই এশকের ছেলেদের মধ্যে প্রথম হল ঊলম, দ্বিতীয় যিয়ূশ ও তৃতীয় এলীফেলট।
40
ঊলমের ছেলেরা শক্তিশালী যোদ্ধা ছিল। এরা ধনুকের ব্যবহার জানত। তাদের অনেক ছেলে ও নাতি ছিল। তাদের সংখ্যা ছিল একশো পঞ্চাশ জন।
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন