যারা প্রথমে ফিরে এসে নিজেদের শহর ও গ্রামে নিজেদের জায়গা-জমির উপর আবার বাস করতে শুরুকরল তারা ছিল ইমাম, লেবীয়, বায়তুল-মোকাদ্দসের খেদমতকারী এবং অন্যান্য বনি-ইসরাইলরা।
ইমামদের থেকে: যিদয়িয়, যিহোয়ারীব, যাখীন ও হিল্কিয়ের ছেলে অসরিয়। অসরিয় ছিলেন আল্লাহ্র ঘরের ভার পাওয়া লোকদের মধ্যে প্রধান। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিলেন মশুল্লম, সাদোক, মরায়োৎ ও অহীটূব।
যিরোহমের ছেলে অদায়া। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিল পশ্হূর ও মল্কিয়। অদীয়েলের ছেলে মাসয়। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিল যহসেরা, মশুল্লম, মশিল্লমীত ও ইম্মের।
এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। যে ইমামেরা জেরুজালেমে বাস করলেন তাঁদের সংখ্যা ছিল এক হাজার সাতশো ষাট জন। এঁরা আল্লাহ্র ঘরের এবাদত-কাজের ভার-পাওয়া যোগ্য লোক।
রক্ষীদের থেকে: শল্লুম, অক্কুব, টল্মোন, অহীমান ও তাদের বংশের লোকেরা। এই লোকেরা ছিল লেবি-গোষ্ঠীর ছাউনির রক্ষী। কোরির ছেলে শল্লুম ছিলেন তাদের নেতা। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিল ইবীয়াসফ ও কারুন। শল্লুম ও তাঁর বংশের লোকদের, অর্থাৎ কারুনীয়দের উপর বায়তুল-মোকাদ্দসের দরজাগুলো পাহারা দেবার ভার ছিল। আজও তারা রাজবাড়ীর পূর্ব দিকের দরজায় থাকে। তাদের পূর্বপুরুষদের উপরেও ঠিক এইভাবেই মাবুদের আবাস-তাম্বুর দরজা পাহারা দেবার ভার ছিল।
দরজাগুলো পাহারা দেবার জন্য যাদের বেছে নেওয়া হয়েছিল তাদের সংখ্যা ছিল মোট দু’শো বারো। তাদের গ্রামগুলোতে যে সব বংশ-তালিকা ছিল সেখানে তাদের নাম লেখা হয়েছিল। দাউদ ও নবী শামুয়েল এই লোকদের দায়িত্বপূর্ণ দারোয়ানের কাজে নিযুক্ত করেছিলেন।
লেবি-গোষ্ঠীর বংশ-নেতারা যাঁরা কাওয়ালী-বাজনা করতেন তাঁরা বায়তুল-মোকাদ্দসের কামরাগুলোতে থাকতেন। কাওয়ালী ও বাজনার কাজে তাঁরা দিনরাত ব্যস্ত থাকতেন বলে তাঁদের উপর অন্য কোন কাজের ভার দেওয়া হয় নি।