আর শলোমন সোরের হূরম রাজার নিকটে লোক পাঠাইয়া কহিলেন, আপনি আমার পিতা দায়ূদের প্রতি যেরূপ ব্যবহার করিয়াছিলেন ও তাঁহার বসতিবাটী নির্মাণার্থে তাঁহার কাছে যেরূপ এরস কাষ্ঠ পাঠাইয়াছিলেন, [তদ্রূপ আমার জন্যও করুন]।
দেখুন, আমি আপন ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে এক গৃহ নির্মাণ করিতে উদ্যত হইয়াছি; তাঁহার সম্মুখে সুগন্ধি দ্রব্য জ্বালাইবার জন্য, নিত্য দর্শন-রুটির জন্য এবং প্রতি প্রাতে ও সন্ধ্যাকালে, বিশ্রামবারে, অমাবস্যায় ও আমাদের ঈশ্বর সদাপ্রভুর সকল পর্বে হোম করিবার জন্য তাহা পবিত্র করিব। এই সকল কর্ম ইস্রায়েলের নিত্য কর্তব্য।
কিন্তু তাঁহার নিমিত্ত গৃহ নির্মাণ করিতে কে সমর্থ? কেননা স্বর্গ এবং স্বর্গের স্বর্গও তাঁহাকে ধারণ করিতে পারে না; তবে আমি কে যে, তাঁহার উদ্দেশে গৃহ নির্মাণ করি? কেবল তাঁহার সম্মুখে ধূপদাহ করিবার স্থান [নির্মাণ করিতে পারি]।
অতএব আমার পিতা দায়ূদ কর্তৃক নিযুক্ত যে জ্ঞানবান লোকেরা যিহূদায় ও যিরূশালেমে আমার নিকটে আছে, তাহাদের সহিত স্বর্ণ, রৌপ্য, পিত্তল, লৌহ এবং বেগুনে, রক্ত ও নীলবর্ণ সূত্রের কার্য করণে ও সর্বপ্রকার খোদাই কার্যে নিপুণ একজন লোককে পাঠাইবেন।
আর লিবানোন হইতে এরসকাষ্ঠ, দেবদারুকাষ্ঠ ও আল্গুমকাষ্ঠ আমার এখানে পাঠাইবেন; কেননা আমি জানি, আপনার দাসেরা লিবানোনে কাষ্ঠ কাটিতে তৎপর; আর দেখুন, আমার দাসেরাও আপনার দাসদের সহিত থাকিবে।
হূরম আরও কহিলেন, ধন্য সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, স্বর্গমর্ত্যের নির্মাণকর্তা, যিনি দায়ূদ রাজাকে সুক্ষ্মদর্শী ও বুদ্ধিমান এক বিজ্ঞ পুত্র দিয়াছেন, সেই পুত্র সদাপ্রভুর জন্য এক গৃহ ও আপন রাজ্যের জন্য এক গৃহ নির্মাণ করিবেন।
সে দান-বংশীয়া এক স্ত্রীর পুত্র, তাহার পিতা সোরের লোক; সে স্বর্ণ, রৌপ্য, পিত্তল, লৌহ, প্রস্তর ও কাষ্ঠ, এবং বেগুনে, নীল, মসীনা-সূত্রের ও রক্তবর্ণ সূত্রের কার্য করিতে তৎপর। আর সে সর্বপ্রকার খোদাই কার্য করিতে ও সর্ববিধ কল্পনার কার্য প্রস্তুত করিতে তৎপর। তাহাকে আপনার কার্যনিপুণ লোকদের সহিত এবং আপনার পিতা আমার প্রভু দায়ূদের কার্যনিপুণ লোকদের সহিত স্থান দেওয়া যাউক।
তাহাদের মধ্যে তিনি ভার বহিতে সত্তর সহস্র লোক, পর্বতে [কাষ্ঠাদি] ছেদন করিতে আশি সহস্র লোক ও লোকদিগকে কার্য করাইবার জন্য তিন সহস্র ছয়শত অধ্যক্ষ নিযুক্ত করিলেন।