Kitabul Mukkadas
|
| 1 |
| যোথম পঁচিশ বছর বয়সে বাদশাহ্ হয়েছিলেন এবং জেরুজালেমে ষোল বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল যিরূশা; তিনি ছিলেন সাদোকের মেয়ে। |
| 2 |
| যোথম তাঁর পিতার মত মাবুদের চোখে যা ভাল তা-ই করতেন। এছাড়া তিনি তাঁর পিতার মত ভুল করেন নি; ধূপ জ্বালাবার জন্য তিনি মাবুদের ঘরে যান নি। তবুও লোকেরা খারাপ কাজ করত। |
| 3 |
| যোথম মাবুদের ঘরের উঁচু জায়গার দরজাটা মেরামত করেছিলেন এবং ওফল পাহাড়ের দেয়ালের অনেক জায়গা মজবুত করলেন। |
| 4 |
| তিনি এহুদার পাহাড়গুলোতে দেয়াল-ঘেরা গ্রাম তৈরী করলেন এবং বন এলাকায় কেল্লা এবং উঁচু পাহারা-ঘর তৈরী করলেন। |
| 5 |
| অম্মোনীয়দের বাদশাহ্র বিরুদ্ধে যুদ্ধ করে তিনি তাদের হারিয়ে দিলেন। তাতে সেই বছর অম্মোনীয়রা তাঁকে তিন হাজার ন’শো কেজি রূপা, এক হাজার আটশো টন গম ও এক হাজার আটশো টন যব দিল। দ্বিতীয় ও তৃতীয় বছরেও তারা একই পরিমাণে দিল। |
| 6 |
| এইভাবে যোথম শক্তিশালী হয়ে উঠলেন, কারণ তিনি বিশ্বস্তভাবে তাঁর মাবুদ আল্লাহ্র পথে চলতেন। |
| 7 |
| যোথমের অন্যান্য সমস্ত কাজের কথা, তাঁর সব যুদ্ধের কথা এবং তাঁর চালচলনের কথা সবই “ইসরাইল ও এহুদার বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে। |
| 8 |
| তিনি পঁচিশ বছর বয়সে বাদশাহ্ হয়েছিলেন এবং জেরুজালেমে ষোল বছর রাজত্ব করেছিলেন। |
| 9 |
| পরে যোথম তাঁর পূর্বপুরুষদের কাছে গেলেন এবং তাঁকে দাউদ-শহরে দাফন করা হল। এর পরে তাঁর ছেলে আহস তাঁর জায়গায় বাদশাহ্ হলেন। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/2chronicles/027.mp3
36
27