বাংলা বাইবেল 2006
|
| 1 |
| অতঃপর ইস্রায়েলের বাসিন্দাদের নেতারা জেরুশালেম শহরে চলে এলেন| ইস্রায়েলের বাসিন্দাদের এবার ভাবতে হবে আর কারা কারা এ শহরে থাকবে| তাই তারা ঘুঁটি চেলে ঠিক করল প্রতি দশজনে একজন করে ব্যক্তিকে এই পবিত্র শহরে থাকতেই হবে| অপর ন’জন ইচ্ছে করলে তাদের নিজেদের শহরে থাকতে পারে| |
| 2 |
| কিছু ব্যক্তি স্বেচ্ছায় এগিয়ে এসে জেরুশালেমে থাকতে রাজী হল| অন্য লোকরা তাদের ধন্যবাদ জানালো এবং আশীর্বাদ করল| |
| 3 |
| প্রাদেশিক শাসনকর্তারা জেরুশালেমে থাকলেন| ইস্রায়েলের কিছু লোক, যাজকগণ, লেবীয়রা ও শলোমনের ভৃত্যদের বংশধররা যিহূদাতে থাকলেন| এরা প্রত্যেকেই বিভিন্ন শহরে নিজস্ব জমিতে বাস করতে লাগলেন| |
| 4 |
| যিহূদার অন্যান্য ব্যক্তিরা ও বিন্যামীনের পরিবারের লোকজনরা জেরুশালেম শহরেই বসতি স্থাপন করল| যিহূদার উত্তরপুরুষদের মধ্যে যাঁরা জেরুশালেমে এলেন তাঁরা হলেন: উষিয়ের পুত্র অথায় (উষিয় ছিলেন সখরিয়র পুত্র; সখরিয় ছিলেন অমরিয়ের পুত্র; অমরিয় ছিলেন শফটিয়ের পুত্র; শফটিয় ছিলেন মহললেলের পুত্র; মহললেল ছিলেন পেরসের উত্তরপুরুষ|) |
| 5 |
| এবং বারূকের পুত্র মাসেয়| (বারূক ছিলেন কল্হোষির পুত্র; কল্হোষি ছিলেন হসায়ের পুত্র; হসায় ছিলেন অদায়ার পুত্র; অদায়া ছিলেন যোয়ারীবের পুত্র; যোয়ারীব ছিলেন সখরিয়ের পুত্র; সখরিয় ছিলেন শেলার উত্তরপুরুষ|) |
| 6 |
| সব মিলিয়ে জেরুশালেমে পেরস বংশের 468 জন সাহসী উত্তরপুরুষ বাস করতেন| |
| 7 |
| বিন্যামীনের উত্তরপুরুষদের মধ্যে যাঁরা জেরুশা-লেমে এলেন তাঁরা হলেন: মশুল্লমের পুত্র সল্লূ| (মশুল্লম ছিলেন যোয়েদের পুত্র; যোয়েদ ছিলেন পদায়ের পুত্র; পদায় ছিলেন কোলায়ার পুত্র; কোলায়া ছিলেন মাসেয়ের পুত্র; মাসেয় ছিলেন ঈথীয়েলের পুত্র; ঈথীয়েল ছিলেন যিশায়াহের পুত্র|) |
| 8 |
| এবং যিশায়াহকে যারা অনুসরণ করেছিলেন তাঁরা হলেন গব্বয় এবং সল্লয়| সব মিলিয়ে সেখানে 928 জন পুরুষ ছিল| |
| 9 |
| এরা শিখ্রির পুত্র যোয়েলের তত্ত্বাবধানে ছিলেন| আর হস্সনূযার পুত্র যিহূদা, জেরুশালেমের দ্বিতীয় জেলার দায়িত্বে ছিলেন| |
| 10 |
| যাজকদের মধ্যে জেরুশালেমে গেলেন: যোয়ারীবের পুত্র যিদয়িয়, যাখীন, |
| 11 |
| হিল্কিয়ের পুত্র সরায়| (হিল্কিয় ছিলেন মশুল্লমের পুত্র ও সাদোকের পৌত্র, সাদোক আবার ঈশ্বরের মন্দিরের তত্ত্বাবধায়কের পুত্র অহীটুবের সন্তান মরায়োতের নিজের পুত্র|) |
| 12 |
| এবং তাদের ভাইদের 822 জন যারা মন্দিরের জন্য কাজ করেছিল, ভাইরা ও যিরোহমের পুত্র অদায়া| (যিরোহম ছিলেন পললিয়ের পুত্র; পললিয় ছিলেন অম্সির পুত্র; অম্সি ছিলেন সখরিয়ের পুত্র| সখরিয় ছিলেন পশ্হূরের পুত্র; পশ্হূর ছিলেন মল্কিয়ের পুত্র|) |
| 13 |
| এবং 242 জন পুরুষ যারা মল্কিয়ের ভাইরা| (এই পুরুষেরা ছিলেন তাঁদের পরিবারের নেতৃগণ| এঁরা ছিলেন: অসরেলের পুত্র অমশয়; অসরেল ছিলেন অহসয়ের পুত্র; অহসয় ছিলেন মশিল্লেমোতের পুত্র; মশিল্লেমোৎ ছিলেন ইম্মেরের পুত্র|) |
| 14 |
| এঁদের সঙ্গে গেলেন ইম্মেরের আরো 128 জন ভাই| (যারা সকলেই একেক জন সাহসী সৈনিক| এই দলটির পরিচালনার কর্তৃত্ব ছিল হগ্গদোলীমের পুত্র সব্দীয়েল|) |
| 15 |
| লেবীয়দের মধ্যে যাঁরা জেরুশালেমে গেলেন তাঁরা হলেন: হশূবের পুত্র শিময়িয়| (হশূব ছিলেন অস্রীকামের পুত্র; অস্রীকাম ছিলেন হশবিয়র পুত্র; হশবিয় ছিলেন বুন্নির পুত্র|) |
| 16 |
| লেবীয়দের দুই নেতা শব্বথয় ও যোষাবাদ; বর্হিবিভাগের উঠোনের কাজের জন্য ভারপ্রাপ্ত ছিলেন; |
| 17 |
| মীখার পুত্র মত্তনিয়, (মীখা ছিলেন সব্দির পুত্র, সব্দি ছিলেন প্রশস্তি ও প্রার্থনা সঙ্গীত দলের পরিচালক আসফের পুত্র|) এবং বক্বুকিয় যে ছিল তার ভাইদের ভারপ্রাপ্তদের মধ্যে দ্বিতীয় এবং শম্মুয়ের পুত্র অব্দ; শম্মুয় ছিলেন গাললের পুত্র| গালল ছিলেন যিদূথূনের পুত্র| |
| 18 |
| সব মিলিয়ে মোট 284 জন লেবীয় পবিত্র শহর জেরুশালেমে গেলেন| |
| 19 |
| দ্বাররক্ষীদের মধ্যে অক্কুব, টল্মোন ও তাদের 172 জন ভাই জেরুশালেমে যান| এঁরা শহরের দরজাগুলির দিকে খেয়াল রাখতেন ও পাহারা দিতেন| |
| 20 |
| ইস্রায়েলের অন্য বাসিন্দারা, যাজক ও লেবীয়রা যিহূদাতে, তাঁদের পূর্বপুরুষদের জমিতেই বাস করতেন| |
| 21 |
| সীহ এবং গীষ্প ছিল মন্দিরের দাসদের নেতা যারা ওফল পাহাড়ের ওপর থাকত| |
| 22 |
| আর উষি ছিলেন জেরুশালেমের লেবীয়দের আধিকারিক| (উষি ছিলেন বানির পুত্র| বানি ছিলেন হশবিয়ের পুত্র; হশবিয় ছিলেন মত্তনীয়র পুত্র; মত্তনীয় ছিলেন মীখার পুত্র|) উষি ছিলেন আসফের একজন উত্তরপুরুষ| আসফের উত্তরপুরুষরা ছিলেন ঈশ্বরের মন্দিরের সেবায়েৎ গায়কবর্গ| |
| 23 |
| রাজা দায়ুদ গায়কদের কাজকর্মের আদেশ ও নির্দেশ দিয়েছিলেন| |
| 24 |
| মশেষবেলের পুত্র পথাহিয় লোকদের কাছে রাজার কাছ থেকে খবর নিয়ে আসত| (পথাহিয় ছিল সেরহের একজন উত্তরপুরুষ| সেরহ ছিল যিহূদার পুত্র|) |
| 25 |
| যিহূদার লোকরা কিরিয়ৎ-অর্ব্ব এবং তার চারপাশের ছোট শহরগুলিতে, দীবোন এবং তার চারপাশের যেশূয়, মোলাদাত, বৈৎপেলটে, হৎসর-শুয়ালে, বের্-শেবা এবং সিক্লগের ছোট শহরগুলিতে, যিকব্সেল ও তার চারপাশের ছোট শহরগুলিতে, এবং মকোনা এবং ঐন্-রিম্মোণে, সরায়, যম্মু এবং সানোহ, অদুল্লম, লাখীশ, অসেকা এবং তার চারপাশের সমস্ত ছোট শহরগুলিতে থাকত| সুতরাং যিহূদার লোকরা বের্-শেবা থেকে হিন্নোম উপত্যকা পর্য্যন্ত সমস্ত পথ জুড়ে বাস করত| |
| 26 |
| গেবা থেকে বিন্যামীন পরিবারের উত্তরপুরুষরা মিক্মস, অয়াত, বৈথেল এবং তার চারপাশের ছোট শহরগুলিতে থাকতেন| |
| 27 |
| অনাথোত, নোবে, অননিয়া, |
| 28 |
| হাৎসার, রামা, গিত্তয়িম, |
| 29 |
| হাদীদ, সবোয়িম, নবল্লাট, |
| 30 |
| লোদ, ওনো এবং কারিগরদের উপত্যকায় বাস করত| |
| 31 |
| যিহূদায় বসবাসকারী লেবীয় পরিবারের কিছু গোষ্ঠী বিন্যামীনের জমিতে উঠে এসেছিল| |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalierv/nehemiah/011.mp3
13
11