আমি তাদের বললাম, সকাল না হওয়া পর্যন্ত জেরুশালেমের কোন দ্বার খোলা হবে না। সূর্যাস্তের পরে দ্বাররক্ষকদের ছুটি হলে দ্বারগুলি যেন ভাল করে খিল দিয়ে বন্ধ করা হয়। তাদের আমি আরও বলেছিলাম যে, যারা জেরুশালেমের মধ্যে বাস করে তাদেরই মধ্যে থেকে যেন দ্বার রক্ষীদের নিয়োগ করা হয়। এদের মধে কিছু লোককে কতকগুলি নির্দিষ্ট স্থানে যেন নিউক্ত করা হয় ও বাকী লোকদের তাদের নিজের বাড়ির এলাকার পাহারায় মোতায়েন করা হয়।
তাই ঈশ্বর উচ্চপদস্থ লোকদের, সরকারী কর্মচারীদের এবং সাধারণ লোকদের পরিবার অনুযায়ী তালিকাভুক্ত করার জন্য সমবেত করার প্রেরণা আমাকে দিলেন। যারা প্রথমে পিরে এসেছিল আমি তাদের বংশানুক্রমিক নথি পেয়েছিলাম। তাতে আমি এই কথাগুলি পেয়েছিলাম।
এদের নেতা ছিলেন সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, অসরিয়, রয়মিয়া, নহমানি, মর্দখয়, বিলশন, মিস্পরৎ, বিগবয়, নহূম ও বানা।ইসরায়েলের লোকদের তালিকা—এরা বিভিন্ন গোষ্ঠীর বংশধর ছিল:
পুরোহিতদের মধ্যে থেকে হবায়, হক্কোস, বর্সিল্লয়, যিনি গিলিয়দবংশীয় বর্সিললয়ের এক কন্যাকে বিবাহ করে তাদের বংশের নামে খ্যাত হয়েছিলেন, তাঁদের বংশধরেরা।
সেইজন্য শাসনকর্তা আদেশ দিলেন উরীম ও তুম্মীম ব্যবহারের উপযুক্ত অধিকারী একজন পুরোহিত নিযুক্ত না হওয়া পর্যন্ত তারা কোন পবিত্র খাদ্যবস্তু গ্রহণ করতে পারবে না।
মন্দির সংস্কারের কাজে বহুলোক দানসামগ্রী উৎসর্গ করেছিল। শাসনকর্তারা অর্থভাণ্ডারে 1000 স্বর্ণমুদ্রা, উপাসনার কাজে ব্যবহারের জন্য 50টি গামলা ও পুরোহিতদের 530টি পোশাক দান করেছিলেন।
পুরোহিতেরা, লেবীয়েরা, দ্বাররক্ষকেরা, গায়কেরা এবং কিছু সংখ্যক লোকসহ উপাসনাগৃহের ভৃত্যেরা ও ইসরায়েল বংশীয় বাকী লোকেরা নিজেদের শহরে বসতি স্থাপন করেছিল।