×

বাংলা সমকালীন সংস্করণ

ইষ্টের ১০

1
রাজা অহশ্বেরশ তাঁর গোটা রাজ্যে ও দূরের দ্বীপগুলিতে কর বসালেন।
2
তাঁর ক্ষমতা ও শক্তির সব কথা এবং মর্দখয়কে রাজা যেভাবে উঁচু পদ দিয়ে মহান করেছিলেন সেই কথা মাদিয়া ও পারস্যের রাজাদের ইতিহাস বইতে কি লেখা নেই?
3
রাজা অহশ্বেরশের পরে মর্দখয়ের স্থান ছিল দ্বিতীয়, ইহুদিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সমস্ত ইহুদিরা তাঁকে উচ্চ সম্মান দেখাত, কারণ তিনি তাঁর লোকদের মঙ্গলের জন্য কাজ করেছিলেন এবং সকল ইহুদিদের কল্যাণের কথা বলতেন।
Bengali Bible BCV
পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™ সর্বস্বত্ব 2007, 2017, 2019 Biblica, Inc. অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত। The Holy Bible, Bengali Contemporary Version™ 2007, 2017, 2019 by Biblica, Inc.
:
নোট সংরক্ষণ করুন