Pobitro Baibel
|
| 1 |
| রাজা অহশ্বেরশ তাঁর গোটা রাজ্যে, এমন কি, দূরের দেশগুলোতেও কর্ বসালেন। |
| 2 |
| তাঁর ক্ষমতা ও শক্তির সব কথা এবং মর্দখয়কে রাজা যেভাবে উঁচু পদ দিয়ে মহান করেছিলেন সেই সব কথা মাদিয়া ও পারস্যের রাজাদের ইতিহাস বইতে লেখা আছে। |
| 3 |
| রাজা অহশ্বেরশের পরে যিহূদী মর্দখয়ের স্থান ছিল দ্বিতীয়। তাঁর সমস্ত জাতি-ভাইয়েরা তাঁকে সম্মান ও ভালবাসার চোখে দেখত, কারণ তিনি তাঁর লোকদের মংগলের জন্য কাজ করেছিলেন এবং সমস্ত যিহূদীদের নিরাপত্তার জন্য চেষ্টা করেছিলেন। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalisbcl/esther/010.mp3
10
10