শয়তান বলল, আমি পৃথিবীর চর্তুদিক পরিভ্রমণ করে এলাম। প্রভু পরমেশ্বর তাকে বললেন, তুমি কি আমার ভক্ত ইয়োবকে লক্ষ্য করেছ? পৃথিবীতে তার মত সৎ ও বিশ্বস্ত কেউ নেই। সে আমার উপাসনা করে এবং মন্দের পথ পরিহার করে চলে। যদিও অকারণে তুমি তার ক্ষতি করার অনুমতি আমার কাছ থেকে নিয়েছ তবুও দেখ, সে তার বিশ্বাসে অবিচল রয়েছে।
ইয়োব তাঁকে বললেন, তুমি মূর্খের মত কথা বলছ, ঈশ্বরের হাত থেকে আমরা কি শুধু মঙ্গলই গ্রহণ করব? অমঙ্গল কিছুই গ্রহণ করব না?এতসব দুর্বিপাকের যন্ত্রণার মধ্যেও ইয়োব ঈশ্বরের বিরুদ্ধে কোন কথা বললেন না, নিন্দা করলেন না।
তাঁরা দূর থেকে ইয়োবকে দেখতে পেলেন, কিন্তু তাঁকে চিনতে পারলেন না। যখন চিনতে পারলেন তখন তাঁরা বিলাপ করে কাঁদতে লাগলেন। শোকে কাতর হয়ে তাঁরা নিজেদের পোশাক ছিঁড়ে ফেললেন আর নিজেদের মাথায় ও আকাশের দিকে ধূলো ছিটাতে লাগলেন।