|
| 1 |
|
| নামাথীয় সোফর জবাবে বললেন, |
|
| 2 |
|
| আমার চিন্তা জবাব দিতে আমাকে উত্তেজিত করে, কারণ আমি অধৈর্য হলাম। |
|
| 3 |
|
| আমি নিজের অপমানসূচক উপদেশ শুনলাম, আমার বুদ্ধি থেকে রূহ্ আমাকে উত্তর যোগায়। |
|
| 4 |
|
| তুমি কি এই কথা জান না যে, কালের আরম্ভ থেকে, দুনিয়াতে মানুষের স্থাপনের সময় থেকে, |
|
| 5 |
|
| দুষ্টদের আনন্দগান ক্ষণকাল মাত্র স্থায়ী, আল্লাহ্বিহীন লোকদের হর্ষ নিমেষকাল মাত্র স্থায়ী? |
|
| 6 |
|
| তার মহত্ব যদি আসমান পর্যন্ত উঠে, তার মাথা যদি মেঘ স্পর্শ করে, |
|
| 7 |
|
| তবুও সে তার বিষ্ঠার মত চিরতরে বিনষ্ট হবে; যারা তাকে দেখতো, তারা বলবে, সে কোথায়? সে স্বপ্নের মতই মিলিয়ে যাবে, নিরুদ্দেশ হবে; |
|
| 8 |
|
| সে রাত্রিকালীন দর্শনের মত দূরীকৃত হবে। |
|
| 9 |
|
| যে চোখ তাকে দেখতো, তা আর দেখবে না, তার বাসস্থান আর তাকে দেখবে না। |
|
| 10 |
|
| তার সন্তানেরা দরিদ্রদের কাছে দয়া চাইবে, তার হাত তার সম্পত্তি ফিরিয়ে দেবে। |
|
| 11 |
|
| তার অস্থি যৌবনের তেজে পরিপূর্ণ, কিন্তু তার সঙ্গে তাও ধুলায় শয়ন করবে। |
|
| 12 |
|
| যদিও নাফরমানী তার মুখে মিষ্ট লাগে, আর সে তা জিহ্বার নিচে লুকিয়ে রাখে, |
|
| 13 |
|
| যদিও ভালবেসে তা ত্যাগ না করে, কিন্তু মুখের মধ্যে রেখে দেয়; |
|
| 14 |
|
| তবুও তার খাদ্য উদরে গিয়ে বিকৃত হয়, তার দিল কালসাপের বিষস্বরূপ হয়। |
|
| 15 |
|
| সে ধন গ্রাস করেছে, আবার তা বমন করবে; আল্লাহ্ তার উদর থেকে তা বের করবেন। |
|
| 16 |
|
| সে সাপের বিষ চুষবে, বিষধরের জিহ্বা তাকে সংহার করবে। |
|
| 17 |
|
| সে নদীগুলোর প্রতি দৃষ্টিপাত করবে না, মধু ও দধিপ্রবাহী সমস্ত স্রোত দেখবে না। |
|
| 18 |
|
| সে তার পরিশ্রমের ফল ফিরিয়ে দেবে, গ্রাস করবে না, সে নিজের লব্ধ সম্পত্তি অনুসারে আমোদ করবে না। |
|
| 19 |
|
| কারণ সে দরিদ্রদেরকে উৎপীড়ন ও ত্যাগ করতো, সে যা নির্মাণ করে নি, এমন বাড়ি-ঘর কেড়ে নিত। |
|
| 20 |
|
| তার উদরে শান্তি হত না, সে তার অভীষ্ট বস্তুর কিছুই রক্ষা করতে পারবে না। |
|
| 21 |
|
| তার গ্রাসে কিছু অবশিষ্ট থাকতো না, অতএব তার সুদশা থাকবে না। |
|
| 22 |
|
| সে পূর্ণ প্রাচুর্যের সময়ে কষ্টে পড়বে, নির্যাতিত সকলের হাত তাকে আক্রমণ করবে। |
|
| 23 |
|
| সে যখন নিজের উদর পূর্ণ করতে উদ্যত হয়, আল্লাহ্ তার উপরে তাঁর গজবের আগুন নিক্ষেপ করবেন, তার ভোজনকালে তার উপরে তা বর্ষণ করবেন। |
|
| 24 |
|
| সে লোহার অস্ত্র থেকে পালিয়ে যাবে, কিন্তু ব্রোঞ্জের ধনুর্বাণে বিদ্ধ হবে। |
|
| 25 |
|
| সে তীর টানলে তা তার অঙ্গ থেকে বের হয়, তার পিত্ত থেকে চক্মকে তীরের ফলা বের হয়, নানা রকম ত্রাস তাকে আক্রমণ করে। |
|
| 26 |
|
| তার ধন হিসেবে সমুদয় অন্ধকার সঞ্চিত হয়, বিনা প্ররোচনায় আগুন তাকে গ্রাস করবে। তার তাঁবুতে অবশিষ্ট সকলই ভস্ম করবে। |
|
| 27 |
|
| আসমান তার অপরাধ ব্যক্ত করবে, দুনিয়া তার প্রতিকূলে উঠবে। |
|
| 28 |
|
| তার বাড়ির সম্পত্তি উড়ে যাবে, তা আল্লাহ্র ক্রোধের দিনে গলে যাবে। |
|
| 29 |
|
| এটাই আল্লাহ্ থেকে দুষ্ট মানুষের লভ্য অংশ, এটাই আল্লাহ্ নিরূপিত তার অধিকার। |
|
|
|
|