×

Kitabul Mukkadas

আইউব ২৪

1
“সর্বশক্তিমান কেন বিচারের জন্য সময় ঠিক করেন না? যারা তাঁকে জানে তারা কেন সেই দিন দেখতে পায় না?
2
লোকে সীমার পাথর সরিয়ে দেয়; তারা ভেড়ার পাল চুরি করে এবং তা চরায়।
3
তারা এতিমদের গাধা নিয়ে যায় আর বিধবার গরু বন্ধক রাখে।
4
তারা পথ থেকে অভাবীদের তাড়িয়ে দেয়; তাদের দরুন দেশের সব গরীবেরা লুকিয়ে থাকে।
5
গরীবেরা মরুভূমির বুনো গাধার মত খাবারের খোঁজ করে; মরুভূমি তাদের ছেলেমেয়েদের খাবার যোগায়।
6
তারা মাঠে গিয়ে পশুদের খাবার নিজেদের জন্য যোগাড় করে আর দুষ্টদের আংগুর ক্ষেত থেকে পড়ে থাকা আংগুর কুড়ায়।
7
কাপড়ের অভাবে তারা উলংগ হয়ে রাত কাটায়; শীতকালে গায়ে দেবার জন্য তাদের কিছুই থাকে না।
8
তারা পাহাড়ী বৃষ্টিতে ভেজে আর আশ্রয়ের অভাবে পাথরের কাছে জড়সড় হয়।
9
এতিম শিশুকে সেই দুষ্টেরা মায়ের বুক থেকে কেড়ে নেয় আর ঋণের জন্য গরীবের সন্তানকে বন্ধক রাখে।
10
কাপড়ের অভাবে গরীবেরা উলংগ হয়ে ঘুরে বেড়ায়; তারা খিদে নিয়েই শস্যের আঁটি বহন করে।
11
তারা বাগানে জাঁতা দিয়ে জলপাইয়ের তেল বের করে; তারা পিপাসা নিয়ে আংগুর মাড়াই করে।
12
শহরের মধ্যে মানুষের কোঁকানি শোনা যায়, আহত লোকেরা সাহায্যের জন্য চিৎকার করে; কিন্তু আল্লাহ্‌ তাদের কান্নায় মনোযোগ দেন না।
13
“অনেকে আলোর বিরুদ্ধে বিদ্রোহ করে; তারা আলো সম্বন্ধে জানে না কিংবা তার পথেও থাকে না।
14
খুনী ফজরে উঠে গরীব আর অভাবীদের হত্যা করে, আর রাতের বেলায় সে চোর হয়ে চুরি করে।
15
জেনাকারীর চোখ সন্ধ্যার জন্য অপেক্ষা করে; সে তার মুখ ঢেকে রেখে ভাবে কারও চোখ তার উপর পড়বে না।
16
অন্ধকার হলে লোকে ঘরে সিঁধ কাটে, কিন্তু দিনের বেলায় তারা লুকিয়ে থাকে; আলোর সংগে তাদের কোন সম্পর্ক থাকে না।
17
তাদের জন্য সকালবেলা গাঢ় অন্ধকারের মত; অন্ধকারের ভয়ংকরতার সংগে তাদের বন্ধুত্ব আছে।
18
“তারা পানির উপরকার ফেনার মত; তাদের ভাগের জমি বদদোয়াপ্রাপ্ত, কাজেই তারা কেউ আংগুর ক্ষেতে যায় না।
19
গরম আর খরা যেমন বরফ-গলা পানি গ্রাস করে, কবরও তেমনি করে গুনাহ্‌গারদের গ্রাস করে।
20
মা তাদের ভুলে যায়, পোকারা তাদের শরীর খেয়ে ফেলে; খারাপ লোকদের কেউ মনে রাখে না, তারা গাছের মত ভেংগে পড়ে।
21
তারা বন্ধ্যা স্ত্রীলোককে গ্রাস করে আর বিধবাদের দয়া করে না।
22
কিন্তু আল্লাহ্‌ তাঁর কুদরতে সেই বলবানদের টেনে নামান; তারা প্রতিষ্ঠিত হলেও তাদের জীবনের নিশ্চয়তা নেই।
23
তিনি দুষ্টদের নিরাপদে বিশ্রাম দিতে পারেন, কিন্তু তাঁর চোখ থাকে তাদের পথের দিকে।
24
কিছু সময়ের জন্য তাদের উন্নতি হয়, তারপর তারা আর থাকে না। তাদের নীচু করা হয়, ঘাসের মত তারা ্নান হয়ে যায়, আর শস্যের শীষের মতই তারা শুকিয়ে যায়।
25
যদি তা না-ই হয় তবে কে আমার কথা মিথ্যা প্রমাণ করতে পারবে? আমার কথা যে সত্যি নয় তা কে বলতে পারবে?”
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন