×

বাংলা সমকালীন সংস্করণ

আইউব ২৫

1
পরে শূহীয় বিল্‌দদ উত্তর দিলেন:
2
“আধিপত্য ও সম্ভ্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়; স্বর্গের উচ্চতায় তিনি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেন।
3
তাঁর বাহিনীর সংখ্যা কি গুনে রাখা যায়? এমন কে আছে যার উপর তাঁর আলো উদিত হয় না?
4
ঈশ্বরের সামনে নশ্বর মানুষ তবে কীভাবে ধার্মিক গণিত হবে? স্ত্রী-জাত মানুষ কীভাবে শুচিশুদ্ধ হবে?
5
যদি তাঁর দৃষ্টিতে চাঁদও উজ্জ্বল নয় ও তারাগুলিও বিশুদ্ধ নয়,
6
তবে সেই নশ্বর মানুষ কী, যে এক শূককীটমাত্র— সেই মানুষই বা কী, যে এক কীটমাত্র!”
Bengali Bible BCV
পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™ সর্বস্বত্ব 2007, 2017, 2019 Biblica, Inc. অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত। The Holy Bible, Bengali Contemporary Version™ 2007, 2017, 2019 by Biblica, Inc.
:
নোট সংরক্ষণ করুন