|
| 1 |
|
| ইয়োব তাঁর কথা বলতেই থাকলেন। তিনি বললেন, |
|
| 2 |
|
| “যিনি আমার বিচার করতে অস্বীকার করছেন সেই জীবন্ত ঈশ্বরের দিব্য, যিনি আমার প্রাণকে তেতো করে তুলেছেন সেই সর্বশক্তিমানের দিব্য যে, |
|
| 3 |
|
| যতদিন আমার মধ্যে জীবন আছে, যতদিন ঈশ্বরের নিঃশ্বাস আমার নাকের মধ্যে আছে, |
|
| 4 |
|
| ততদিন আমার মুখ অন্যায় কথা বলবে না, আমার জিভ্ ছলনার কথা বলবে না। |
|
| 5 |
|
| তোমাদের কথা যে ঠিক তা কখনও আমি মেনে নেব না; আমার মরণ দিন পর্যন্ত আমি বলব যে, আমি সত্যি কথা বলেছি। |
|
| 6 |
|
| আমি যে নির্দোষ সেই দাবি আমি ছাড়ব না, বলতেই থাকব। আমি যতদিন বাঁচব ততদিন আমার বিবেক আমাকে দোষী করবে না। |
|
| 7 |
|
| “আমার শত্র€রা দুষ্টদের মত হোক; আমার বিপক্ষেরা অন্যায়কারীর মত হোক। |
|
| 8 |
|
| ঈশ্বর যখন তাঁর প্রতি ভক্তিহীনদের শেষ করে দেন, তখন তাদের আর কোন আশাই থাকে না। |
|
| 9 |
|
| তাদের উপর কষ্ট আসলে কি ঈশ্বর তাদের কান্না শোনেন? |
|
| 10 |
|
| তারা কি সর্বশক্তিমানকে নিয়ে আনন্দ পায়? তারা কি সব সময় ঈশ্বরকে ডাকে? |
|
| 11 |
|
| ঈশ্বরের ক্ষমতার বিষয় আমি তোমাদের শিক্ষা দেব; সর্বশক্তিমানের বিষয় আমি গোপন করে রাখব না। |
|
| 12 |
|
| তোমরা তো সবাই এই সব দেখেছ, তাহলে এই অসার কথাবার্তা বলছ কেন? |
|
| 13 |
|
| “ঈশ্বর দুষ্টদের ভাগ্যে যা রেখেছেন, সর্বশক্তিমানের কাছ থেকে নিষ্ঠুর লোকেরা যে অধিকার পায় তা এই: |
|
| 14 |
|
| তাদের ছেলেমেয়ে অনেক হলেও তাদের জন্য ঠিক হয়ে আছে ভয়ংকর মৃত্যু; তাদের সন্তানেরা কখনও যথেষ্ট খাবার পাবে না। |
|
| 15 |
|
| তাদের পরে যারা বেঁচে থাকবে তাদের মৃত্যু হবে মড়কে; তাদের বিধবারা তাদের জন্য কাঁদবে না। |
|
| 16 |
|
| ধুলার মত তারা রূপা জমা করলেও আর কাদার ঢিবির মত কাপড়-চোপড় জমা করলেও |
|
| 17 |
|
| তাদের সেই কাপড়-চোপড় সৎ লোকেরা পরবে, আর নির্দোষ লোকেরা সেই রূপা ভাগ করে নেবে। |
|
| 18 |
|
| তাদের তৈরী ঘর যেন পোকার বাসা, তা যেন পাহারাদারদের মাচা-ঘর। |
|
| 19 |
|
| তারা শেষ বারের মতই ধনী অবস্থায় ঘুমাতে যায়, কিন্তু চোখ খুললে পর তারা দেখে সবই শেষ হয়ে গেছে। |
|
| 20 |
|
| বন্যার মতই ভয় তাদের ধরে ফেলবে, রাতে ঝড় তাদের উড়িয়ে নিয়ে যাবে। |
|
| 21 |
|
| পূবের বাতাস তাদের তুলে নিয়ে যাবে, তারা চলে যাবে; তাদের জায়গা থেকে সেই বাতাস তাদের উড়িয়ে নিয়ে যাবে। |
|
| 22 |
|
| সেই জোর বাতাস থেকে যখন তারা তাড়াতাড়ি পালাতে চাইবে তখন নিষ্ঠুরভাবে তা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। |
|
| 23 |
|
| সেই বাতাস যেন বিদ্রূপ ে হাততালি দেয় আর তাদের জায়গা থেকে হিস্হিস্ শব্দ করে তাদের বের করে দেয়। |
|
|
|
|