|
| 1 |
|
| “যাহোক, আইয়ুব, এবার আমার কথা শুনুন; আমি যা বলব তাতে মন দিন। |
|
| 2 |
|
| আমি মুখ খুলতে যাচ্ছি; আমার কথা আমার জিভের আগায় এসেছে। |
|
| 3 |
|
| আমার কথা খাঁটি দিল থেকে আসছে; আমি যা জানি তা আমার মুখ সরলভাবে বলবে। |
|
| 4 |
|
| আল্লাহ্র রূহ্ আমাকে তৈরী করেছেন; সর্বশক্তিমানের নিঃশ্বাসে আমি জীবন পাচ্ছি। |
|
| 5 |
|
| আপনি যদি পারেন তবে আমাকে জবাব দিন; নিজের কথা গুছিয়ে নিয়ে আমার মুখোমুখি হন। |
|
| 6 |
|
| আল্লাহ্র সামনে আমি ও আপনি সমান; আমাকেও মাটি দিয়ে তৈরী করা হয়েছে। |
|
| 7 |
|
| আমাকে যেন আপনি ভয় না পান, কিংবা আমার কথার চাপ যেন আপনার উপর ভারী না হয়। |
|
| 8 |
|
| “তবে আপনি আমার সামনেই কথা বলেছেন; আপনি যা বলেছেন ঠিক তা-ই আমি শুনেছি; |
|
| 9 |
|
| আপনি বলেছেন, ‘আমি পাক-পবিত্র, আমার কোন গুনাহ্ নেই; আমি খাঁটি, আমার কোন দোষ নেই। |
|
| 10 |
|
| তবুও আল্লাহ্ আমার দোষ খুঁজে বেড়াচ্ছেন; তিনি আমাকে তাঁর শত্রু মনে করছেন। |
|
| 11 |
|
| তিনি শিকল দিয়ে আমার পা বেঁধেছেন; আমার সমস্ত পথের উপর তিনি কড়া নজর রেখেছেন।’ |
|
| 12 |
|
| “কিন্তু আমি আপনাকে বলি, এই বিষয়ে আপনার কথা ঠিক নয়, কারণ মানুষের চেয়ে আল্লাহ্ মহান। |
|
| 13 |
|
| কেন আপনি তাঁকে এই নালিশ জানাচ্ছেন যে, মানুষের কোন কথার জবাব তিনি দেন না? |
|
| 14 |
|
| আসলে আল্লাহ্ নানাভাবে কথা বলেন যদিও মানুষ তা বুঝতে পারে না। |
|
| 15 |
|
| স্বপ্নের মধ্যে, রাতের দর্শনের মধ্যে, বিছানায় শুয়ে যখন মানুষের ঘুম গাঢ় হয়, |
|
| 16 |
|
| তখন তিনি তাদের কানে কানে কথা বলেন আর সাবধানবাণী দিয়ে তাদের ভয় দেখান, |
|
| 17 |
|
| যেন মানুষ তার অন্যায় কাজ থেকে ফেরে আর অহংকার থেকে দূরে থাকে। |
|
| 18 |
|
| তিনি এইভাবে কবর থেকে তার প্রাণ, মৃত্যুর আঘাত থেকে তার জীবন রক্ষা করেন। |
|
| 19 |
|
| মানুষ রোগের দরুন যন্ত্রণা পেয়ে শাস্তি পায়; তার হাড়ের মধ্যে সব সময় কষ্ট হয়। |
|
| 20 |
|
| এতে খাবার-দাবারে তার বিরক্তি জাগে, সে সবচেয়ে ভাল খাবারও ঘৃণা করে। |
|
| 21 |
|
| তার শরীরের গোশ্ত একেবারে ক্ষয় হয়ে যায়; তখন গোশ্তে ঢাকা হাড়গুলো বেরিয়ে পড়ে। |
|
| 22 |
|
| তার প্রাণ কবরের কাছে উপস্থিত হয়, তার জীবন মৃত্যু-ফেরেশতাদের কাছাকাছি হয়। |
|
| 23 |
|
| “যদি একজন ফেরেশতা তার পক্ষে থাকেন, হাজার ফেরেশতার মধ্যে একজন মধ্যস' থাকেন যিনি মানুষকে বলেন কোন্টা তার জন্য ঠিক, |
|
| 24 |
|
| তবে তিনি তার প্রতি দয়ালু হয়ে বলুন, ‘কবরে নেমে যাওয়া থেকে তাকে রেহাই দাও; আমি তাঁর জন্য মুক্তির মূল্য পেয়েছি।’ |
|
| 25 |
|
| তাহলে তার শরীর আবার যুবকের মত হবে; সে আবার যৌবন ফিরে পাবে। |
|
| 26 |
|
| সে আল্লাহ্র কাছে মুনাজাত করবে আর তিনি তাকে রহমত দান করবেন; সে আল্লাহ্র মুখ দেখে আনন্দে চেঁচিয়ে উঠবে; আল্লাহ্ তাকে তার নির্দোষ অবস্থায় ফিরিয়ে আনবেন। |
|
| 27 |
|
| সে তখন মানুষের কাছে এসে বলবে, ‘আমি গুনাহ্ করেছিলাম এবং যা ঠিক তার উল্টা করেছিলাম, কিন্তু আমার পাওনা শাস্তি আমি পাই নি। |
|
| 28 |
|
| কবরে নেমে যাওয়ার হাত থেকে তিনি আমার প্রাণ মুক্ত করেছেন; আমি আলো দেখতে পাচ্ছি।’ |
|
| 29 |
|
| “আল্লাহ্ মানুষের জন্য বার বার ঐ সব করেন, |
|
| 30 |
|
| যেন তার প্রাণ কবরে যাওয়া থেকে ফেরে আর তার উপরে জীবনের আলো পড়ে। |
|
| 31 |
|
| “আইয়ুব, আপনি মন দিয়ে আমার কথা শুনুন; আপনি নীরব থাকুন, আমি কথা বলি। |
|
| 32 |
|
| যদি আপনার কিছু বলবার থাকে তবে আমাকে বলুন; আপনি বলুন, কারণ আমি আপনাকে নির্দোষ দেখাতে চাই। |
|
| 33 |
|
| যদি কিছু বলবার না থাকে, তবে আমার কথা শুনুন; আপনি নীরব থাকুন, আমি আপনাকে জ্ঞান শিক্ষা দেব।” |
|
|
|
|