|
| 1 |
|
| “যাহোক, ইয়োব, এবার আমার কথা শুনুন; আমি যা বলব তাতে মন দিন। |
|
| 2 |
|
| আমি মুখ খুলতে যাŽিছ; আমার কথা আমার জিভের আগায় এসেছে। |
|
| 3 |
|
| আমার কথা খাঁটি অন্তর থেকে আসছে; আমি যা জানি তা আমার মুখ সরলভাবে বলবে। |
|
| 4 |
|
| ঈশ্বরের আত্মা আমাকে তৈরী করেছেন; সর্বশক্তিমানের নিঃশ্বাসে আমি জীবন পাŽিছ। |
|
| 5 |
|
| আপনি যদি পারেন তবে আমাকে উত্তর দিন; নিজের কথা গুছিয়ে নিয়ে আমার মুখোমুখি হন। |
|
| 6 |
|
| ঈশ্বরের সামনে আমি ও আপনি সমান; আমাকেও মাটি দিয়ে তৈরী করা হয়েছে। |
|
| 7 |
|
| আমাকে যেন আপনি ভয় না পান, কিম্বা আমার কথার চাপ যেন আপনার উপর ভারী না হয়। |
|
| 8 |
|
| “তবে আপনি আমার সামনেই কথা বলেছেন; আপনি যা বলেছেন ঠিক তা-ই আমি শুনেছি; |
|
| 9 |
|
| আপনি বলেছেন, ‘আমি শুচি, আমার কোন পাপ নেই; আমি খাঁটি, আমার কোন দোষ নেই। |
|
| 10 |
|
| তবুও ঈশ্বর আমার দোষ খুঁজে বেড়াŽেছন; তিনি আমাকে তাঁর শত্র€ মনে করছেন। |
|
| 11 |
|
| তিনি শিকল দিয়ে আমার পা বেঁধেছেন; আমার সমস পথের উপর তিনি কড়া নজর রেখেছেন।’ |
|
| 12 |
|
| “কিন্তু আমি আপনাকে বলি, এই বিষয়ে আপনার কথা ঠিক নয়, কারণ মানুষের চেয়ে ঈশ্বর মহান। |
|
| 13 |
|
| কেন আপনি তাঁকে এই নালিশ জানাŽেছন যে, মানুষের কোন কথার উত্তর তিনি দেন না? |
|
| 14 |
|
| আসলে ঈশ্বর নানাভাবে কথা বলেন যদিও মানুষ তা বুঝতে পারে না। |
|
| 15 |
|
| স্বপ্নের মধ্যে, রাতের দর্শনের মধ্যে, বিছানায় শুয়ে যখন মানুষের ঘুম গাঢ় হয়, |
|
| 16 |
|
| তখন তিনি তাদের কানে কানে কথা বলেন আর সাবধানবাণী দিয়ে তাদের ভয় দেখান, |
|
| 17 |
|
| যেন মানুষ তার অন্যায় কাজ থেকে ফেরে আর অহংকার থেকে দূরে থাকে। |
|
| 18 |
|
| তিনি এইভাবে ধ্বংসস্থান থেকে তার প্রাণ, মৃত্যুর আঘাত থেকে তার জীবন রক্ষা করেন। |
|
| 19 |
|
| মানুষ রোগের দরুন যনণা পেয়ে শাসি পায়; তার হাড়ের মধ্যে সব সময় কষ্ট হয়। |
|
| 20 |
|
| এতে খাবার-দাবারে তার বিরক্তি জাগে, সে সবচেয়ে ভাল খাবারও ঘৃণা করে। |
|
| 21 |
|
| তার দেহের মাংস একেবারে ক্ষয় হয়ে যায়; তখন মাংসে ঢাকা হাড়গুলো বেরিয়ে পড়ে। |
|
| 22 |
|
| তার প্রাণ ধ্বংসস্থানের কাছে উপস্থিত হয়, তার জীবন মৃত্যু-দূতদের কাছাকাছি হয়। |
|
| 23 |
|
| “যদি একজন স্বর্গদূত তার পক্ষে থাকেন, হাজার দূতের মধ্যে একজন মধ্যস্থ থাকেন যিনি মানুষকে বলেন কোন্টা তার জন্য ঠিক, |
|
| 24 |
|
| তবে তিনি তার প্রতি দয়ালু হয়ে বলুন, ‘মৃতস্থানে নেমে যাওয়া থেকে তাকে রেহাই দাও; আমি তাঁর জন্য মুক্তির মূল্য পেয়েছি।’ |
|
| 25 |
|
| তাহলে তার দেহ আবার যুবকের মত হবে; সে আবার যৌবন ফিরে পাবে। |
|
| 26 |
|
| সে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে আর তিনি তাকে দয়া করবেন; সে ঈশ্বরের মুখ দেখে আনন্দে চেঁচিয়ে উঠবে; ঈশ্বর তাকে তার নির্দোষ অবস্থায় ফিরিয়ে আনবেন। |
|
| 27 |
|
| সে তখন মানুষের কাছে এসে বলবে, ‘আমি পাপ করেছিলাম এবং যা ঠিক তার উল্টা করেছিলাম, কিন্তু আমার পাওনা শাসি আমি পাই নি। |
|
| 28 |
|
| মৃতস্থানে নেমে যাওয়ার হাত থেকে তিনি আমার প্রাণ মুক্ত করেছেন; আমি আলো দেখতে পাŽিছ।’ |
|
| 29 |
|
| “ঈশ্বর মানুষের জন্য বার বার ঐ সব করেন, |
|
| 30 |
|
| যেন তার প্রাণ মৃতস্থানে যাওয়া থেকে ফেরে আর তার উপরে জীবনের আলো পড়ে। |
|
| 31 |
|
| “ইয়োব, আপনি মন দিয়ে আমার কথা শুনুন; আপনি নীরব থাকুন, আমি কথা বলি। |
|
| 32 |
|
| যদি আপনার কিছু বলবার থাকে তবে আমাকে বলুন; আপনি বলুন, কারণ আমি আপনাকে নির্দোষ দেখাতে চাই। |
|
| 33 |
|
| যদি কিছু বলবার না থাকে, তবে আমার কথা শুনুন; আপনি নীরব থাকুন, আমি আপনাকে জ্ঞান শিক্ষা দেব।” |
|
|
|
|