পবিএ বাইবেল
|
| 1 |
| ইলিহু বলতে লাগলেনঃ ইয়োব,আপনার এ সব কথা কি ন্যায়সঙ্গত? আপনি কি বলতে চান, ঈশ্বরের দৃষ্টিতে আপনি নির্দোষ? |
| 2 |
| 3 |
| আপনি বলেছেন, এতে আমার কি লাভ? পাপ না করেই বা আমি কি পেলাম? |
| 4 |
| আমি আপনাকে এবং আপনার বন্ধুদের এ কথার উত্তর দেব। |
| 5 |
| আকাশের দিকে চেয়ে দেখুন, মেঘপুঞ্জের দিকে তাকান, দেখুন, সেগুলি আপনার চেয়ে কত উঁচুতে রয়েছে। |
| 6 |
| আপনি যদি পাপ করেন তাতে তাঁর কি ক্ষতিবৃদ্ধি হবে? আপনি যদি অসংখ্য অপরাধ করেন তাতেই বা তাঁর কি এসে যাবে? |
| 7 |
| আপনি ধার্মিক হলেই বা তাঁকে কি দিতে পারেন? কিম্বা আপনার কাছ থেকে তিনি কি গ্রহণ করবেন? |
| 8 |
| আপনি মন্দ কাজ করলে তার ফল আপনার মত মানুষেরাই ভোগ করবে, আপনার সৎকর্মের ফলও তারাই ভোগ করবে। |
| 9 |
| অত্যাচার অত্যধিক হলে লোকে আর্তনাদ করে শক্তের কবল থেকে উদ্ধার পাওয়ার জন্য তারা সাহায্য ভিক্ষা করে। |
| 10 |
| কিন্তু তারা কেউ তাদের সৃষ্টিকর্তা ঈশ্বরকে ডাকে না, যিনি নিবিড়তম অন্ধকারেও তাদের মনে আশা সঞ্চার করেন। |
| 11 |
| তারা ঈশ্বরের শরণ নেয় না যিনি ভূতলের পশুদের চেয়ে আমাদের বেশী বুদ্ধি দিয়েছেন, আকাশের পাখিদের চেয়ে আমাদের অধিক বিজ্ঞতা দিয়েছেন। |
| 12 |
| সেইজন্য লোকে যখন আর্তনাদ করে তিনি তাদের ডাকে সাড়া দেন না, কারণ তারা উদ্ধত ও দুষ্ট। |
| 13 |
| ঈশ্বর অসার ক্রন্দনে সাড়া দেন না, সর্বশক্তিমান তা গ্রাহ্য করেন না। |
| 14 |
| আপনি বলছেন, আপনি তাঁকে দেখতে পাচ্ছেন না, ধৈর্য ধরুন, আপনার বিচার তাঁর সামনেই রয়েছে। |
| 15 |
| এখন যেহেতু তিনি রোষভরে দণ্ড দিচ্ছেন না, যেহেতু তিনি অপরাধ উপেক্ষা করছেন, |
| 16 |
| সেই হেতু আপনি অসার কথা বলে চলেছেন, অজ্ঞের মত বৃথা বাক্যব্যয় করছেন। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/job/035.mp3
42
35