|
| 1 |
|
| তখন সদাপ্রভু ঝড়ের মধ্য থেকে ইয়োবকে উত্তর দিলেন। তিনি বললেন, |
|
| 2 |
|
| “এ কে, যে জ্ঞানহীন কথা দিয়ে আমার পরিকল্পনাকে সন্দেহ করে? |
|
| 3 |
|
| তুমি বীরের মত কোমর বাঁধ; আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করব আর তুমি আমাকে উত্তর দেবে। |
|
| 4 |
|
| আমি পৃথিবীর ভিত্তি স্থাপন করবার সময় তুমি কোথায় ছিলে? যদি তোমার বুদ্ধি থাকে তবে বল। |
|
| 5 |
|
| তুমি কি জান কে তার পরিমাণ ঠিক করেছে? কে তার উপর মাপের দড়ি ধরেছে? |
|
| 6 |
|
| কিসের উপর পৃথিবীর থামগুলো স্থাপন করা হয়েছিল? আর তার কোণের পাথরটাই বা কে স্থাপন করেছিল? |
|
| 7 |
|
| তখন তো ভোরের তারাগুলো একসাথে গান গেয়েছিল আর স্বর্গদূতেরা সবাই আনন্দে চেঁচিয়ে উঠেছিল। |
|
| 8 |
|
| “যখন পৃথিবীর গর্ভ থেকে সমুদ্র বের হয়ে এসেছিল তখন কে তাকে দরজা দিয়ে বন্ধ করেছিল? |
|
| 9 |
|
| তখন আমি মেঘকে তার পোশাক করেছিলাম, আর তাকে ঘন অন্ধকারে জড়িয়ে দিয়েছিলাম। |
|
| 10 |
|
| আমি তার সীমা ঠিক করে দিয়েছিলাম; তার দরজা ও আগল আমি স্থাপন করেছিলাম। |
|
| 11 |
|
| আমি বলেছিলাম, ‘এই পর্যন্ত, আর নয়; এখানে তোমার গর্বিত ঢেউগুলোকে থামতে হবে।’ |
|
| 12 |
|
| “তুমি কি কখনও সকালকে আদেশ দিয়েছ কিম্বা ভোরকে তার পথ দেখিয়ে দিয়েছ, |
|
| 13 |
|
| যাতে সে পৃথিবীর কিনারা ধরে দুষ্টদের সেখান থেকে ঝেড়ে ফেলতে পারে? |
|
| 14 |
|
| মাটিতে সীলমোহর করলে যেমন তা আকার পেয়ে স্পষ্ট হয়ে ওঠে, তেমনি দিনের আলো পাহাড়-পর্বতকে পোশাকের ভাঁজের মত স্পষ্ট করে তোলে। |
|
| 15 |
|
| দুষ্টদের আলো নিভিয়ে দেওয়া হয়, আর তাদের উঠানো হাত ভাংগা হয়। |
|
| 16 |
|
| “সমুদ্রের জন্মস্থানে কি তুমি গিয়েছ কিম্বা সাগরের তলায় হেঁটেছ? |
|
| 17 |
|
| মৃতস্থানের ফটক কি তোমাকে দেখানো হয়েছে? সেই অন্ধকার জায়গার দরজা কি তুমি দেখেছ? |
|
| 18 |
|
| পৃথিবীটা কত বড় তা কি তুমি ধারণা করতে পেরেছ? যদি তুমি এই সব জান তবে বল। |
|
| 19 |
|
| “আলোর বাসস্থানে যাওয়ার পথ কোথায়? আর অন্ধকারই বা কোথায় বাস করে? |
|
| 20 |
|
| তুমি কি তাদের বাসস্থানে তাদের নিয়ে যেতে পার? তাদের বাড়ী যাবার পথ কি তুমি জান? |
|
| 21 |
|
| নিশ্চয়ই জান, তখন তো তোমার জন্ম হয়েছিল। তোমার তো অনেক, অনেক বয়স হয়েছে। |
|
| 22 |
|
| “তুমি কি তুষারের ভাণ্ডারে ঢুকেছ কিম্বা শিলার ভাণ্ডার দেখেছ? |
|
| 23 |
|
| সেগুলো আমি কষ্টের দিনের জন্য জমা করে রেখেছি, জমা করে রেখেছি যুদ্ধ আর লড়াইয়ের দিনের জন্য। |
|
| 24 |
|
| যে জায়গা থেকে আলো ছড়িয়ে যায়, কিম্বা যেখান থেকে পৃথিবীতে পূবের বাতাস ছড়িয়ে পড়ে সেই জায়গা কোথায়? |
|
| 25 |
|
| ভারী বৃষ্টি আসবার জন্য এবং বাজ পড়া ও ঝড়-বৃষ্টির জন্য কে পথ করেছে, |
|
| 26 |
|
| যাতে জনশূন্য জায়গা জল পায়, জল পায় মরু-এলাকা যেখানে কেউ বাস করে না; |
|
| 27 |
|
| যাতে নির্জন পোড়ো জায়গা তৃপ্ত হয়, আর সেখানে ঘাস গজাতে পারে? |
|
| 28 |
|
| বৃষ্টির কি বাবা আছে? কে শিশিরের ফোঁটার জন্ম দিয়েছে? |
|
| 29 |
|
| কার গর্ভ থেকে বরফ আসে? আকাশ থেকে যে হিম পড়ে তার জন্মই বা কে দিয়েছে? |
|
| 30 |
|
| জল জমে পাথরের মত হয়ে যায়, আর সাগরের উপরটা জমে যায়। |
|
| 31 |
|
| “তুমি কি কৃত্তিকা নামে তারাগুলো বাঁধতে পার? কালপুরুষ নামে তারাগুলোর বাঁধন খুলে দিতে পার? |
|
| 32 |
|
| তুমি কি তারাপুঞ্জকে তাদের ঋতু অনুসারে বের করে আনতে পার, কিম্বা সপ্তর্ষি ও তার ছেলেমেয়েদের পথ দেখাতে পার? |
|
| 33 |
|
| আকাশের আইন-কানুন কি তুমি জান? পৃথিবীতে কি সেই আইন-কানুন স্থাপন করতে পার? |
|
| 34 |
|
| “তুমি কি মেঘ পর্যন্ত তোমার গলার স্বর তুলতে পার যাতে অনেক জল তোমাকে ঢেকে দিতে পারে? |
|
| 35 |
|
| তুমি কি বিদ্যুৎকে তার পথে পাঠাতে পার? সে কি তোমাকে বলবে, ‘এই যে আমি’? |
|
| 36 |
|
| কে অন্তরকে জ্ঞান দিয়ে সাজিয়েছে, কিম্বা মনকে বুঝবার শক্তি দিয়েছে? |
|
| 37 |
|
| মেঘ গুণে দেখবার বুদ্ধি কার আছে? আকাশের জলের কলসী কে উল্টাতে পারে, |
|
| 38 |
|
| যাতে ধূলিকণা গলে একসংগে মিশে যায় আর মাটির ঢেলাগুলো কাদা হয়ে যায়? |
|
| 39 |
|
| “যখন সিংহেরা গর্তের মধ্যে শুয়ে থাকে কিম্বা ঘন ঝোপে ওৎ পেতে থাকে, তখন সিংহীর জন্য কি তুমি শিকারের খোঁজ কর আর খিদের সময় সিংহকে খাবার দাও? |
|
| 40 |
|
|
|
| 41 |
|
| দাঁড়কাকের বাচ্চারা যখন ঈশ্বরের কাছে কাঁদে আর খাবারের অভাবে এদিক-সেদিক ঘুরে বেড়ায়, তখন কে তাদের খাবার যোগায়? |
|
|
|
|