|
| 1 |
|
| এই কথা শুনে তৈমনীয় ইলীফস উত্তরে বললেন, |
|
| 2 |
|
| “কেউ যদি তোমার সংগে কথা বলে তবে কি তুমি বিরক্ত হবে? কিন্তু কে কথা না বলে চুপ করে থাকতে পারে? |
|
| 3 |
|
| ভেবে দেখ, কত জনকে তুমি কত উপদেশ দিয়েছ এবং দুর্বল হাতকে সবল করেছ। |
|
| 4 |
|
| যারা জীবন-পথে উছোট খেয়েছে তোমার কথা তাদের সাহায্য করেছে; তাদের দুর্বল হাঁটু তুমি সবল করেছ। |
|
| 5 |
|
| কিন্তু এখন তোমার নিজের উপর কষ্ট এসেছে আর তুমি হতাশ হয়েছ; কষ্ট তোমাকে আঘাত করেছে আর তুমি নিরাশ হয়েছ। |
|
| 6 |
|
| তুমি যে ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় কর তাতে কি তুমি আশ্বাস পাও না? তুমি যে নির্দোষ সেটা কি তোমার আশা নয়? |
|
| 7 |
|
| “এখন ভেবে দেখ, নির্দোষ হয়ে কে কবে ধ্বংস হয়েছে? সৎ লোকেরা কে কোথায় শেষ হয়েছে? |
|
| 8 |
|
| আমি দেখেছি যারা মন্দের চাষ করে আর অশান্তির বীজ বোনে তারা তা-ই কাটে। |
|
| 9 |
|
| ঈশ্বরের নিঃশ্বাসে তারা ধ্বংস হয়ে যায় আর শেষ হয়ে যায় তাঁর ক্রোধের ঝাপ্টায়। |
|
| 10 |
|
| সিংহেরা গর্জন ও গোঁ গোঁ শব্দ করে, তবুও সেই ভয়ংকর সিংহদের দাঁত ভেংগে যায়। |
|
| 11 |
|
| শিকার না পেলে সিংহ মরে যায়, আর সিংহীর বাচ্চাগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ে। |
|
| 12 |
|
| “একটা বাক্য আমার কাছে চুপি চুপি আসল, তার ফিস্ ফিস্ শব্দ আমার কানে গেল। |
|
| 13 |
|
| রাতে মানুষ যখন অঘোরে ঘুমায় তখন স্বপ্ন দেখে আমি অস্থির হলাম; |
|
| 14 |
|
| ভয় আর কাঁপুনি আমাকে ধরল, আমার সব হাড়গুলো কেঁপে উঠল। |
|
| 15 |
|
| একটা আত্মা আমার সামনে দিয়ে চলে গেল, আর আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। |
|
| 16 |
|
| সেই আত্মা থামল, কিন্তু সেটা যে কেমন তা আমি বুঝতে পারলাম না। আমার চোখের সামনে একটা কিছু দাঁড়াল, খুব আস্তে আমি এই স্বর শুনলাম, |
|
| 17 |
|
| ‘কোন মানুষ কি ঈশ্বরের চোখে নির্দোষ হতে পারে? তার সৃষ্টিকর্তার চোখে কি সে খাঁটি হতে পারে? |
|
| 18 |
|
| ঈশ্বর যদি তাঁর দাসদেরও বিশ্বাস না করেন আর ভুলের জন্য তাঁর স্বর্গদূতদের দোষী করেন, |
|
| 19 |
|
| তবে যারা মাটির ঘরে বাস করে, যাদের ভিত্তি হল ধুলা, যাদের পোকার মত সহজে পিষে ফেলা যায়, তারা ঈশ্বরের চোখে আরও কত না বেশী দোষী হবে! |
|
| 20 |
|
| সকাল থেকে সন্ধ্যার মধ্যেই তারা চুরমার হয়, চোখের আড়ালেই তারা চিরকালের জন্য ধ্বংস হয়ে যায়। |
|
| 21 |
|
| তাদের সব কিছু তাম্বুর মত তুলে ফেলা হয়, আর তারা জ্ঞানহীন অবস্থায় মারা যায়।’ |
|
|
|
|