|
| 1 |
|
| তুমি কি বড়শি দিয়ে লিবিয়াথনকে শিকার করতে পার? কিম্বা দড়ি দিয়ে তার জিহ্বা বিঁধতে পার? |
|
| 2 |
|
| তার নাকে কি দড়ি পরাতে পার? কিম্বা তার চোয়ালে বড়শি বিঁধতে পার? |
|
| 3 |
|
| সে কি তোমার কাছে কাকুতি মিনতি করবে? কিম্বা নরম সুরে তোমার সঙ্গে কথা বলবে? |
|
| 4 |
|
| সে কি চিরকাল তোমার দাসত্ব করার জন্য তোমার সঙ্গে চুক্তি করবে? |
|
| 5 |
|
| তুমি কি পোষ্য পাখির মত তার সঙ্গে খেলা করবে? তোমার বাড়ির মেয়েদের মনোরঞ্জনের জন্য বেঁধে রাখবে তাকে? |
|
| 6 |
|
| জেলেরা কি তাকে নিয়ে ব্যবসা করবে? খণ্ড খণ্ড করে কেটে বিক্রি করবে তাকে? |
|
| 7 |
|
| তুমি কি হারপুন দিয়ে তার চামড়া কিম্বা মাছমারা বর্শা দিয়ে তার মাথা বিঁধতে পার? |
|
| 8 |
|
| তার গায়ে একবার হাত দাও, তার সঙ্গে যুদ্ধের কথা স্মরণ করে তুমি আর কখনও তা করবে না। |
|
| 9 |
|
| দেখ, তাকে ধরার আশা বৃথা তাকে দেখলেই মানুষ মূর্ছা যায়। |
|
| 10 |
|
| তাকে জাগাবার সাহস কারও নেই, তাহলে আমার সম্মুখে কে দাঁড়াতে পারে? |
|
| 11 |
|
| কে আমাকে কি দিয়েছে যে আমি তার ঋণ পরিশোধ করব? আকাশের নীচে যা কিছু আছে সবই আমার। |
|
| 12 |
|
| তার অঙ্গপ্রত্যঙ্গ, তার বিপুলশক্তি এবং তার দেহের গঠনসৌষ্ঠব সম্পর্কে আমি নীরব থাকব না। |
|
| 13 |
|
| কে তার দেহের আবরণ খুলে নিতে পারে? কিম্বা তার কঠিন আচ্ছাদন ভেদ করতে পারে? |
|
| 14 |
|
| কে তার চোয়াল খোলাতে পারে? ভয়ঙ্কর তার দম্ভশ্রেণী। |
|
| 15 |
|
| তার পিঠে সারি সারি ঢাল সাজানো রয়েছে সেগুলি প্রস্তরকঠিন ও দৃঢ়সংঘবদ্ধ। |
|
| 16 |
|
| সেগুলি পরস্পর এমনভাবে সংলগ্ন যে তার মধ্য দিয়ে বাতাসও চলাচল করতে পারে না। |
|
| 17 |
|
| সেগুলি একটির সঙ্গে আর একটি সংযুক্ত, পরস্পর ঘনসংঘবদ্ধ, কিছুতেই তাদের পৃথক করা যায় না। |
|
| 18 |
|
| তাঁর হাঁচিতে আলো বিচ্ছুরিত হয় তার চোখদুটি ঊষালোকের মত, |
|
| 19 |
|
| তার মুখ থেকে অগ্নিশিখা ও স্ফুলিঙ্গরাশি নির্গত হয়। |
|
| 20 |
|
| তার নাসারন্ধ্র থেকে তপ্ত ভাণ্ডের নীচে জ্বলন্ত খড়ের ধোঁয়ার মত ধূম নির্গত হয়। |
|
| 21 |
|
| তার নিঃশ্বাসে অঙ্গার জ্বলে ওঠে মুখ থেকে নির্গত হয় অগ্নিশিখা। |
|
| 22 |
|
| তার গ্রীবাদেশ এত শক্তিশালী যে তার সম্মুখে গিয়ে সকলেই সন্ত্রস্ত হয়। |
|
| 23 |
|
| তার মাংসপেশীগুলি পরস্পর সংলগ্ন দৃঢ় সংবদ্ধ, অনড়,অটল। |
|
| 24 |
|
| তার হৃৎপিণ্ড প্রস্তরখণ্ডের মত কঠিন, জাঁতার পাথরের মত দৃঢ়। |
|
| 25 |
|
| সে জেগে উঠলে মহাবলীও ভীত হয়, আতঙ্কে বিহ্বল হয়ে পড়ে। |
|
| 26 |
|
| তরবারির আঘাতে তার কিছু হয় না, বর্শা, তীর, সড়কি তাকে বিদ্ধ করতে পারে না। |
|
| 27 |
|
| সে লোহাকে খড়ের মত, পেতলকে পচা কাঠের মত মনে করে। |
|
| 28 |
|
| তীর ছুঁড়ে তাকে তাড়ানো যায় না, ফিঙ্গার পাথর তার কাছে খড়কুটোর সমান। |
|
| 29 |
|
| গদা তার কাছে তৃণতুল্য, অস্ত্রের ঝণৎকারকে সে উপহাস করে। |
|
| 30 |
|
| তার বুকের নীচের আঁশগুলি ধারালো খোলার মত। সে কাদামাটির উপর দিয়ে মই চালিয়ে চলে যায়। |
|
| 31 |
|
| পাত্রে ফুটন্ত জলের মত সে সমুদ্রের জলকে আলোড়িত করে, মলমের মত সে সমুদ্রের জলকে ফেনিয়ে তোলে। |
|
| 32 |
|
| সে তার চলার পথের পিছনে রেখে যায় উজ্জ্বল রেখা, সমুদ্রের জল ফেনিয়ে সাদা হয়ে ওঠে। |
|
| 33 |
|
| পৃথিবীতে সে তুলনাহীন, নির্ভীক প্রাণী সে। |
|
| 34 |
|
| সে সমস্ত গর্বিত প্রাণীকে অবজ্ঞার চোখে দেখে, বন্যপ্রাণীদের রাজা সে। |
|
|
: |
| ১ | | ২ | | ৩ | | ৪ | | ৫ | | ৬ | | ৭ | | ৮ | | ৯ | | ১০ | | ১১ | | ১২ | | ১৩ | | ১৪ | | ১৫ | | ১৬ | | ১৭ | | ১৮ | | ১৯ | | ২০ | | ২১ | | ২২ | | ২৩ | | ২৪ | | ২৫ | | ২৬ | | ২৭ | | ২৮ | | ২৯ | | ৩০ | | ৩১ | | ৩২ | | ৩৩ | | ৩৪ | 1
1
1 |
|
|---|
|
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/job/041.mp3
42
41