1
পৃথিবীতে মানুষের জীবন কঠোর শ্রমে ভারাক্রান্ত, দিন মজুরের মতই সে জীবনযাপন করে।
2
ক্রীতদাসের মত সে সুশীতল ছায়ার প্রত্যাশী, দিন মজুরের মত সে বেতনের অপেক্ষায় থাকে।
3
আমার জীবনের মাসগুলি শূন্যতায় ভরা, রাতগুলি শুধু দুঃখ বয়ে আনে আমার জীবনে।
4
নিশীথশয়নে আমি ভাবি কখন রাত্রি প্রভাত হবে? কিন্তু রাত্রি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়! প্রভাতের প্রতীক্ষায় আমি শুধু এ-পাশ ও-পাশ করি।
5
আমার দেহ কীটে-পরিপূর্ণ, দুষ্টক্ষতে ভরে গেছে ক্ষত থেকে ঝরছে পুঁয।
6
তাঁতের মাকুর চেয়েও দ্রুতগতিতে কেটে যায় আমার নৈরাশ্যে ভরা দিনগুলি।
7
মনে রেখ শ্বাসবায়ুর মত জীবন আমায় ক্ষণস্থায়ী ফুরিয়ে গেছে আমার জীবনের আনন্দ।
8
আজ তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিন্তু আর কোনদিন দেখতে পাবে না। যদি আমার সন্ধান কর, পাবে না আমায়।
9
মেঘ যেমন নিঃশেষে মিলিয়ে যায়, তেমনি মানুষ মারা গেলে আর ফিরে আসে না, ফেরে না সে সংসারে আর জগতের সম্পর্ক সবই যায় মুছে।
10
11
না, আমি আর নীরব থাকব না, ক্রোধে ও তিক্ততায় মন আমার ভরে গেছে, আমি জানাব আমার অভিযোগ।
12
হে ঈশ্বর, কেন তুমি আমাকে পাহারা দিয়ে রেখেছ? তুমি কি মনে কর আমি এক সমুদ্র দানব?
13
আমি যখন স্বস্তির আশায় একটু আরামের জন্য শয্যায় দেহ এলিয়ে দিই
14
তখন তুমি দুঃস্বপ্ন আর দুর্ভাবনা দিয়ে আমাকে সন্ত্রস্ত করে তোল।
15
এই রুগ্ন জীর্ণ দেহে তখন বেঁচে থাকার চেয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে মৃত্যুই হয় আমার পরমকাম্য।
16
জীবনে আমার রুচি নেই বাঁচতে আমি আর চাই না, আমাকে রেহাই দাও।
17
মানুষ কি যে তুমি তাকে এত গুরুত্ব দাও? কেন লক্ষ্য কর তার কার্যকলাপ?
18
প্রতি প্রভাতে কেন তুমি তার খোঁজ নাও? পরীক্ষা কর তাকে প্রতি মুহুর্তে?
19
তুমি আমার উপর থেকে তোমার দৃষ্টি সরিয়ে নেবে না? নিঃশ্বাস ফেলারও সময় কি দেবে না আমায়?
20
ওগো কারারক্ষক, আমি যদি কোন পাপও করি তাতে তোমার কি আসে যায়? তুমি কেন আমাকে তোমার নিশানা করেছ? বল, আমি কি তোমার তোমার এতই বোঝা?
21
তুমি কি আমার অপরাধ ক্ষমা করতে পার না? আমার অধর্মের মার্জনা কি নেই তোমার কাছে? অচিরেই আমি কবরে শায়িত হব, তুমি আমার সন্ধান করবে, কিন্তু তখন আর থাকবে না আমার অস্তিত্ব।
Bengali CL BSI 2016
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L. 2016 by The Bible Society of India Used by permission. worldwide