|
| 1 |
|
| জবাবে আইয়ুব বললেন, |
|
| 2 |
|
| “ঠিক কথা, আমি জানি এ সবই সত্যি। কিন্তু আল্লাহ্র চোখে কেমন করে মানুষ নির্দোষ হতে পারে? |
|
| 3 |
|
| কেউ যদি তাঁর সংগে তর্কাতর্কি করতে চায়, তবে তিনি হাজারটা প্রশ্ন করলেও সে একটারও জবাব দিতে পারবে না। |
|
| 4 |
|
| তাঁর জ্ঞান গভীর, তাঁর শক্তি অসীম; কে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে রক্ষা পেয়েছে? |
|
| 5 |
|
| তিনি হঠাৎ পাহাড়-পর্বতকে সরিয়ে দেন, রাগে সেগুলোকে ধ্বংস করেন; |
|
| 6 |
|
| তিনি দুনিয়াকে তার জায়গা থেকে নাড়া দেন, তার থামগুলোকে কাঁপিয়ে তোলেন। |
|
| 7 |
|
| তিনি নিষেধ করলে সূর্য আলো দেয় না আর তারাগুলো আলো দেওয়া বন্ধ করে। |
|
| 8 |
|
| তিনিই আসমানকে বিছিয়ে দেন আর সাগরের ঢেউয়ের উপর দিয়ে হাঁটেন। |
|
| 9 |
|
| তিনি সপ্তর্ষি, কালপুরুষ, কৃত্তিকা আর দক্ষিণ দিকের তারাগুলোর সৃষ্টিকর্তা। |
|
| 10 |
|
| তিনি এমন সব মহৎ কাজ করেন যা বোঝা যায় না আর এমন কেরামতী দেখান যার সংখ্যা গোণা যায় না। |
|
| 11 |
|
| “তিনি আমার সামনে দিয়ে যান, আমি তাঁকে দেখতে পাই না; তিনি কাছ দিয়ে যান, আমি তাঁকে চিনতে পারি না। |
|
| 12 |
|
| যদি তিনি কেড়ে নেন কে তাঁকে বাধা দিতে পারে? কে তাঁকে বলতে পারে, ‘তুমি কি করছ?’ |
|
| 13 |
|
| আল্লাহ্ তাঁর রাগ দমন করেন না; এমন কি, জল-দানব রহবের সাহায্যকারীরাও তাঁর পায়ের কাছে ভয়ে জড়সড় হয়েছিল। |
|
| 14 |
|
| “তাহলে কেমন করে আমি তাঁর কথার জবাব দেব? তাঁকে বলবার জন্য কোথায় কথা খুঁজে পাব? |
|
| 15 |
|
| আমি নিজেকে নির্দোষ মনে করলেও তাঁকে জবাব দিতে পারি না; আমার বিচারকের কাছে আমি কেবল দয়াই ভিক্ষা করব। |
|
| 16 |
|
| আমি ডাকলে যদিও বা তিনি সাড়া দেন তবুও আমি বিশ্বাস করি না যে, তিনি আমার কথা শুনবেন। |
|
| 17 |
|
| তিনি ঝড় দিয়ে আমাকে গুঁড়িয়ে ফেলেন এবং বিনা কারণেই বারে বারে আমাকে আঘাত করেন। |
|
| 18 |
|
| তিনি আমাকে নিঃশ্বাস নিতে দেন না বরং তিক্ততা দিয়েই আমার জীবন ভরে দেন। |
|
| 19 |
|
| এটা যদি শক্তির ব্যাপার হয় তবে তিনি তো শক্তিশালী; যদি বিচারের ব্যাপার হয় তবে কে তাঁর বিরুদ্ধে সমন জারি করবে? |
|
| 20 |
|
| যদিও আমি নির্দোষ তবুও আমার মুখ আমাকে দোষী করবে; যদিও আমি সৎ তবুও আমার মুখ আমাকে অসৎ বলবে। |
|
| 21 |
|
| আমি নির্দোষ, কিন্তু তাতে আমার কি আসে যায়? আমার নিজের জীবনকে আমি ঘৃণা করি। |
|
| 22 |
|
| সবই সমান, সেজন্যই আমি বলছি, ‘নির্দোষ ও দুষ্ট- এই দু’জনকেই তিনি ধ্বংস করেন।’ |
|
| 23 |
|
| দুর্দশার আঘাতে হঠাৎ নির্দোষীর মৃত্যু হলে তিনি হাসেন। |
|
| 24 |
|
| দুষ্টদের হাতে দুনিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আল্লাহ্ বিচারকদের চোখ বন্ধ করে দিয়েছেন। তিনিই যদি তা না করে থাকেন তবে কে তা করেছে? |
|
| 25 |
|
| “যে দৌড়ায় তার চেয়েও তাড়াতাড়ি চলে আমার দিনগুলো; তা উড়ে চলে যায়, ভাল দেখতে পায় না। |
|
| 26 |
|
| হালকা নৌকার মতই তা তাড়াতাড়ি চলে যায়; তা ঈগল পাখীর ছোঁ মারার মত করে চলে যায়। |
|
| 27 |
|
| যদি বলি, ‘আমার দুঃখ আমি ভুলে যাব, মুখের ভাব বদলে আমি হাসব,’ |
|
| 28 |
|
| তবুও আমার সব যন্ত্রণাকে আমি ভয় করি, কারণ আমি জানি তুমি আমাকে নির্দোষ বলে ধরবে না। |
|
| 29 |
|
| আমাকে যখন দোষী বলেই ধরা হবে, তখন কেন আমি মিথ্যাই কষ্ট করব? |
|
| 30 |
|
| আমি যদি সাবান দিয়ে নিজেকে ধুয়ে ফেলি আর ক্ষার দিয়েও হাত পরিষ্কার করি, |
|
| 31 |
|
| তবুও তুমি কাদার গর্তে আমাকে ডুবিয়ে দেবে; তাতে আমার কাপড়-চোপড়ও আমাকে ঘৃণা করবে। |
|
| 32 |
|
| “তিনি তো আমার মত একজন মানুষ নন যে, তাঁর কথার জবাব দেব বা আদালতে তাঁর মুখোমুখি হব। |
|
| 33 |
|
| আহা, যদি এমন কেউ থাকতেন যিনি আমাদের মধ্যে সালিশ করে দিতে পারেন এবং যাঁর কথা আমরা দু’জনেই মেনে নিতে পারি; |
|
| 34 |
|
| যদি এমন কেউ থাকতেন যিনি আল্লাহ্র শাস্তি আমার উপর থেকে সরিয়ে দিতে পারেন, যাতে তার ভয়ংকরতা আমাকে আর ভয় দেখাতে না পারে। |
|
| 35 |
|
| যদি তা হত তাহলে আমি আল্লাহ্কে ভয় না করে কথা বলতাম, কিন্তু এখন আমার যে অবস্থা হয়েছে তাতে আমি তা পারি না। |
|
|
|
|