Kitabul Mukkadas
|
| 1 |
| ধন্য সেই লোক, যে দুষ্টদের পরামর্শমত চলে না, গুনাহ্গারদের পথে থাকে না, ঠাট্টা-বিদ্রূপকারীদের আড্ডায় বসে না; |
| 2 |
| বরং মাবুদের শরীয়তেই তার আনন্দ, আর সেটিই তার দিনরাতের ধ্যান। |
| 3 |
| সে যেন জলস্রোতের ধারে লাগানো গাছ, যা সময়মত ফল দেয়, আর যার পাতা শুকিয়ে ঝরে যায় না; সে সব কাজেই সফলতা লাভ করে। |
| 4 |
| কিন্তু দুষ্টেরা সেরকম নয়; তারা যেন বাতাসে উড়ে যাওয়া তুষ। |
| 5 |
| এইজন্য রোজ হাশরে দুষ্টেরা টিকবে না, গুনাহ্গার লোকেরা আল্লাহ্ভক্তদের দলে টিকে থাকতে পারবে না; |
| 6 |
| কারণ আল্লাহ্ভক্তদের চলার পথের উপর মাবুদের খেয়াল আছে, কিন্তু দুষ্ট লোকদের চলার পথে রয়েছে ধ্বংস। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/psalms/001.mp3
150
1