|
| 1 |
|
| মাবুদের প্রশংসা-গজল কর, তাঁর নামে ডাক, জাতিদের মধ্যে তাঁর সমস্ত কাজের কথা জানাও। |
|
| 2 |
|
| তাঁর উদ্দেশে গজল গাও, তাঁর প্রশংসা গান কর, তাঁর সকল অলৌকিক কাজ ধ্যান কর। |
|
| 3 |
|
| তাঁর পবিত্র নামের গর্ব কর; যারা মাবুদের খোঁজ করে তাদের অন্তর আনন্দ করুক। |
|
| 4 |
|
| মাবুদের ও তাঁর শক্তির অনুসন্ধান কর, নিয়ত তাঁর উপস্থিতির খোঁজ কর। |
|
| 5 |
|
| স্মরণ কর তাঁর কৃত সমস্ত অলৌকিক কাজ, তাঁর অদ্ভুত লক্ষণ ও তাঁর উচ্চারিত সমস্ত শাসন; |
|
| 6 |
|
| হে তাঁর গোলাম ইব্রাহিমের বংশ, হে ইয়াকুবের সন্তানেরা, তাঁর মনোনীত লোকেরা। |
|
| 7 |
|
| তিনি মাবুদ, আমাদের আল্লাহ্, তাঁর সমস্ত শাসন সারা দুনিয়াতে বিদ্যমান। |
|
| 8 |
|
| তিনি তাঁর নিয়ম চিরকাল স্মরণ করেন, সেই কালাম তিনি হাজার হাজার প্রজন্মের প্রতি হুকুম করেছেন; |
|
| 9 |
|
| সেই নিয়ম তিনি ইব্রাহিমের সঙ্গে করলেন, সেই শপথ ইস্হাকের কাছে করলেন; |
|
| 10 |
|
| তিনি তা ইয়াকুবের জন্য বিধি বলে, ইসরাইলের জন্য চিরকালীন নিয়ম হিসেবে দাঁড় করালেন। |
|
| 11 |
|
| তিনি বললেন, আমি তোমাকে কেনান দেশ দেব, তা-ই তোমাদের উত্তরাধিকারের জন্য তোমার অংশ। |
|
| 12 |
|
| তৎকালে তারা সংখ্যাতে বেশি ছিল না, তারা অল্পই ছিল, এবং সেখানে প্রবাসী ছিল। |
|
| 13 |
|
| তারা এক জাতি থেকে অন্য জাতির কাছে, এক রাজ্য থেকে অন্য লোকবৃন্দের কাছে ঘুরে বেড়াত। |
|
| 14 |
|
| তিনি কোন মানুষকে তাদের প্রতি জুলুম করতে দিতেন না, বরং তাদের জন্য বাদশাহ্দেরকে অনুযোগ করতেন; |
|
| 15 |
|
| ‘আমার অভিষিক্ত ব্যক্তিদের স্পর্শ করো না, আমার নবীদের অপকার করো না।’ |
|
| 16 |
|
| আর তিনি দেশে দুর্ভিক্ষ আহ্বান করলেন, খাদ্যরূপ সমস্ত লাঠি ভেঙ্গে ফেললেন। |
|
| 17 |
|
| তিনি তাদের আগে এক পুরুষকে পাঠালেন, ইউসুফকে গোলাম হিসেবে বিক্রি করা হল। |
|
| 18 |
|
| লোকে বেড়ী দ্বারা তাঁর চরণকে কষ্ট দিল; তাঁর প্রাণ লোহার শিকলে তিনি বাঁধা পড়লো। |
|
| 19 |
|
| তিনি যা বলেছেন যতদিন তা সফল না হল, ততদিন মাবুদের কালাম তাঁকে পরীক্ষা করতে থাকলো। |
|
| 20 |
|
| বাদশাহ্ লোক পাঠিয়ে তাঁকে ছেড়ে দিলেন, জাতিদের শাসনর্কতা তাঁকে মুক্ত করলেন। |
|
| 21 |
|
| তিনি তাঁকে নিজের বাড়ির কর্তা করলেন, তাঁর সমস্ত সম্পত্তির মালিক করলেন, |
|
| 22 |
|
| যেন তিনি তাঁর কর্মকর্তাদেরকে ইচ্ছানুসারে নির্দেশ প্রদান করেন, ও তাঁর প্রধান ব্যক্তিবর্গকে জ্ঞান প্রদান করেন। |
|
| 23 |
|
| আর ইসরাইল মিসরে উপস্থিত হলেন, ইয়াকুব হামের দেশে প্রবাস করলেন। |
|
| 24 |
|
| আল্লাহ্ নিজের লোকদের অতিশয় বংশবৃদ্ধি করলেন, দুশমনদের থেকে তাদেরকে বলবান করলেন। |
|
| 25 |
|
| তিনি ওদের অন্তর এমনভাবে ফিরালেন যে, ওরা তাঁর লোকদেরকে ঘৃণা করলো, তাঁর গোলামদের প্রতি ধূর্ততার ব্যবহার করলো। |
|
| 26 |
|
| তিনি পাঠালেন তাঁর গোলাম মূসা ও হারুনকে, যাঁকে তিনি মনোনীত করেছিলেন। |
|
| 27 |
|
| তাঁরা ওদের মধ্যে তাঁর নানা চিহ্ন, হামের দেশে নানা অদ্ভুত লক্ষণ দেখালেন। |
|
| 28 |
|
| তিনি অন্ধকার পাঠালেন, আর অন্ধকার হল; তাঁরা তাঁর কালামের বিরুদ্ধাচরণ করলেন না। |
|
| 29 |
|
| তিনি ওদের পানি রক্তে পরিণত করলেন, ওদের সমস্ত মাছ মেরে ফেললেন। |
|
| 30 |
|
| ওদের দেশ ব্যাঙে পরিপূর্ণ হল, ওদের বাদশাহ্দের অন্তঃপুরে তা প্রবেশ করলো। |
|
| 31 |
|
| তিনি বললেন, আর ডাঁশ মাছির ঝাঁক এল, পিশুরা এল ওদের সমস্ত অঞ্চলে। |
|
| 32 |
|
| তিনি ওদেরকে বৃষ্টির পরিবর্তে শিলা দিলেন, ওদের দেশে শিখাযুক্ত আগুন বর্ষণ করলেন। |
|
| 33 |
|
| আর তিনি ওদের আঙ্গুরলতা ও ডুমুরগাছে আঘাত করলেন, ওদের অঞ্চলের গাছ ভেঙ্গে ফেললেন। |
|
| 34 |
|
| তিনি বললেন, আর পঙ্গপাল এল, অসংখ্য পতঙ্গ এল। |
|
| 35 |
|
| তারা ওদের দেশের সমস্ত ওষধি গ্রাস করলো, ওদের ভূমির ফল খেয়ে ফেললো। |
|
| 36 |
|
| আর তিনি ওদের দেশে প্রথমজাত সকলকে, ওদের সমস্ত শক্তির প্রথম ফলকে, আঘাত করলেন। |
|
| 37 |
|
| পরে তিনি লোকদেরকে রূপা ও সোনার সঙ্গে বের করে আনলেন, তাঁর গোষ্ঠীগুলোর মধ্যে এক জনও হোঁচট খায় নি। |
|
| 38 |
|
| তারা প্রস্থান করলে মিসর আনন্দ করলো, কারণ ওরা তাদের থেকে ত্রাসযুক্ত হয়েছিল। |
|
| 39 |
|
| তিনি চন্দ্রাতপের জন্য মেঘ বিস্তার করলেন, তিনি রাত আলোকময় করার জন্য আগুন দিলেন। |
|
| 40 |
|
| তারা যাচ্ঞা করলে তিনি ভারুই পাখি আনালেন, এবং বেহেশতী খাদ্যে তাদেরকে তৃপ্ত করলেন। |
|
| 41 |
|
| তিনি শৈল খুলে দিলেন, পানি প্রবাহিত হল; তা নদী হয়ে শুকনো ভূমিতে প্রবাহিত হল। |
|
| 42 |
|
| কারণ তিনি তাঁর পবিত্র কালাম স্মরণ করলেন, তাঁর গোলাম ইব্রাহিমকে স্মরণ করলেন। |
|
| 43 |
|
| তিনি তাঁর লোকদেরকে আনন্দ সহ, নিজের মনোনীত লোকদেরকে সঙ্গীতের সঙ্গে বের করে আনলেন। |
|
| 44 |
|
| তিনি তাদেরকে জাতিদের দেশ দিলেন, তারা লোকবৃন্দের শ্রম ফলের অধিকারী হল, |
|
| 45 |
|
| যেন তারা তাঁর সমস্ত বিধি পালন করে, তাঁর ব্যবস্থা রক্ষা করে। মাবুদের প্রশংসা হোক! |
|
|
|
|