|
| 1 |
|
| মাবুদের শুকরিয়া কর, কেননা তিনি মঙ্গলময়, তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী। |
|
| 2 |
|
| মাবুদের মুক্ত করা লোকেরা এই কথা বলুক, যাদেরকে তিনি বিপক্ষের হাত থেকে মুক্ত করেছেন, |
|
| 3 |
|
| যাদেরকে তিনি সংগ্রহ করেছেন নানা দেশ থেকে, পূর্ব ও পশ্চিম থেকে, উত্তর ও দক্ষিণ থেকে। |
|
| 4 |
|
| তারা মরুভূমিতে নির্জন পথে পরিভ্রমণ করলো, বসতি-নগর পেল না। |
|
| 5 |
|
| তারা ক্ষুধিত ও তৃষ্ণার্ত হল, তাদের প্রাণ অন্তরে মূর্চ্ছাপন্ন হল। |
|
| 6 |
|
| সঙ্কটে তারা মাবুদের কাছে কান্নাকাটি করলো, আর তিনি তাদেরকে বিপদ থেকে উদ্ধার করলেন। |
|
| 7 |
|
| তিনি তাদেরকে সরল পথেও গমন করালেন, যেন তারা বসতি-নগরে যেতে পারে। |
|
| 8 |
|
| লোকে মাবুদের প্রশংসা-গজল করুক, তাঁর অটল মহব্বতের দরুন, মানবজাতির জন্য তাঁর অলৌকিক কাজের দরুণ। |
|
| 9 |
|
| কারণ তিনি আপ্যায়িত করেন আকাঙ্খী প্রাণকে, তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন। |
|
| 10 |
|
| লোকেরা অন্ধকারে ও মৃত্যুচ্ছায়ায় বসেছিল, বন্দী হিসেবে ও লোহার শিকলে বাঁধা ছিল; |
|
| 11 |
|
| কারণ তারা আল্লাহ্র কালামের বিরুদ্ধাচরণ করতো, সর্বশক্তিমানের মন্ত্রণা তুচ্ছ করতো; |
|
| 12 |
|
| তাই তিনি তাদের অন্তর কঠিন পরিশ্রমে অবনত করলেন; তারা পড়ে গেল, সাহায্যকারী কেউ ছিল না। |
|
| 13 |
|
| সঙ্কটে তারা মাবুদের কাছে কান্নাকাটি করলো, আর তিনি তাদেরকে কষ্ট থেকে উদ্ধার করলেন। |
|
| 14 |
|
| তিনি অন্ধকার ও মৃত্যুচ্ছায়া থেকে তাদেরকে বের করে আনলেন, তাদের বন্ধনগুলো কেটে ফেললেন। |
|
| 15 |
|
| লোকে মাবুদের প্রশংসা-গজল করুক, তাঁর অটল মহব্বতের দরুন, মানবজাতির জন্য তাঁর অলৌকিক কাজের দরুন! |
|
| 16 |
|
| কারণ তিনি ব্রোঞ্জের দ্বার ভেঙ্গে ফেলেছেন, লোহার অর্গল কেটে ফেলেছেন। |
|
| 17 |
|
| মূর্খেরা নিজেদের অধর্মাচরণের দরুন, নিজেদের অপরাধের দরুন দুর্দশাপন্ন হয়। |
|
| 18 |
|
| তাদের প্রাণ সমস্ত খাদ্যদ্রব্য ঘৃণা করে, তারা মৃত্যুদ্বারের সমীপে উপস্থিত হয়। |
|
| 19 |
|
| সঙ্কটে তারা মাবুদের কাছে কান্নাকাটি করে, আর তিনি তাদেরকে কষ্ট থেকে উদ্ধার করেন। |
|
| 20 |
|
| তিনি তাঁর কালাম পাঠিয়ে তাদের সুস্থ করেন, ধ্বংস থেকে তাদেরকে রক্ষা করেন। |
|
| 21 |
|
| লোকে মাবুদের প্রশংসা-গজল করুক, তাঁর অটল মহব্বতের জন্য, মানবজাতির প্রতি তাঁর অলৌকিক কাজের জন্য! |
|
| 22 |
|
| তারা শুকরিয়া-কোরবানীগুলো উৎসর্গ করুক, আনন্দগানসহ তাঁর কাজের বর্ণনা করুক। |
|
| 23 |
|
| যারা জাহাজে চড়ে সমুদ্রযাত্রা করে, মহাসমুদ্রের মধ্যে বাণিজ্য করে, |
|
| 24 |
|
| তারা মাবুদের সমস্ত কাজ দেখে, গভীর পানিতে তাঁর আশ্চর্য ব্যাপারগুলো দেখে। |
|
| 25 |
|
| তিনি হুকুম দ্বারা প্রচণ্ড বায়ু উত্থাপন করেন, তা পানির তরঙ্গমালা উঠায়। |
|
| 26 |
|
| তারা আসমানে উঠে, তারা পানির গভীরে নামে; বিপাকে পড়ে তাদের প্রাণ গলে যায়। |
|
| 27 |
|
| তারা মাতাল ব্যক্তির মত হেলেদুলে ঢুলে পড়ে, তাদের সমস্ত বুদ্ধি বিলুপ্ত হয়। |
|
| 28 |
|
| সঙ্কটে তারা মাবুদের কাছে কান্নাকাটি করে, আর তিনি তাদেরকে দুর্দশা থেকে উদ্ধার করেন। |
|
| 29 |
|
| তিনি ঝড় প্রশমিত করেন; তাতে জলরাশির তরঙ্গগুলো নিস্তব্ধ হয়। |
|
| 30 |
|
| তখন তারা আনন্দ করে, কেননা শান্তি হল, আর তিনি তাদেরকে তাদের অভীষ্ট পোতাশ্রয়ে নিয়ে যান। |
|
| 31 |
|
| লোকে মাবুদের প্রশংসা-গজল করুক, তাঁর অটল মহব্বতের জন্য, মানবজাতির জন্য তাঁর অলৌকিক কাজের জন্য! |
|
| 32 |
|
| তারা লোক-সমাজে তাঁর প্রতিষ্ঠা করুক, প্রাচীনদের সভাতে তাঁর প্রশংসা করুক। |
|
| 33 |
|
| তিনি সমস্ত নদীকে মরুভূমিতে, পানির ফোয়ারাগুলোকে শুকনো ভূমিতে পরিণত করেন, |
|
| 34 |
|
| তিনি ফলবান দেশকে লবণ-মরুভূমি করেন, সেই স্থানের নিবাসীদের কদাচরণের জন্য। |
|
| 35 |
|
| তিনি মরুভূমিকে জলাশয়ে, মরুভূমিকে পানির ফোয়ারাগুলোতে পরিণত করেন; |
|
| 36 |
|
| আর সেখানে তিনি ক্ষুধিত লোকদেরকে বাস করান, যেন তারা বসতি-নগর প্রস্তুত করে, |
|
| 37 |
|
| এবং ক্ষেতে বীজ বপন ও আঙ্গুরলতা রোপণ করে, এবং উৎপন্ন ফল সঞ্চয় করে। |
|
| 38 |
|
| তিনি তাদেরকে দোয়া করেন, তাই তারা অতিশয় বৃদ্ধি পায়, এবং তিনি তাদের পশুদের হ্রাস পেতে দেন না। |
|
| 39 |
|
| আবার তারা হ্রাস পায় ও অবনত হয়, উৎপীড়ন, বিপদ ও শোকের জন্য। |
|
| 40 |
|
| তিনি কর্তাদের উপরে তুচ্ছতা ঢেলে দেন, পথহীন মরুভূমিতে তাদের ভ্রমণ করান; |
|
| 41 |
|
| কিন্তু দরিদ্রকে দুঃখ থেকে উচ্চে স্থাপন করেন, আর ভেড়ার পালের মত পরিবারের বৃদ্ধি করেন। |
|
| 42 |
|
| তা দেখে সরল লোকে আনন্দিত হয়, আর সমস্ত নাফরমানী তার মুখ রুদ্ধ করে। |
|
| 43 |
|
| জ্ঞানবান কে? সে এ সব বিবেচনা করবে, তারা মাবুদের অটল মহব্বত আলোচনা করবে। |
|
|
|
|