|
| 1 |
|
| সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়; তাঁর দয়া অনন্তকালস্থায়ী। |
|
| 2 |
|
| যারা সদাপ্রভু দ্বারা মুক্ত হয়েছে তারা একথা বলুক— যাদের তিনি শত্রুদের হাত থেকে মুক্ত করেছেন, |
|
| 3 |
|
| পূর্ব ও পশ্চিম থেকে, উত্তর ও দক্ষিণ থেকে, যাদের তিনি অন্যান্য দেশ থেকে সংগ্রহ করেছেন। |
|
| 4 |
|
| তারা বসবাস করার জন্য নগরের সন্ধান না পেয়ে মরুপ্রান্তরের নির্জন পথে ঘুরে বেড়ালো। |
|
| 5 |
|
| তারা ক্ষুধিত আর তৃষ্ণার্ত হল, আর তাদের জীবন প্রায় শেষ হয়েছিল। |
|
| 6 |
|
| তখন তাদের কষ্টে তারা সদাপ্রভুর কাছে কেঁদে উঠল, এবং তিনি তাদের দুর্দশা থেকে উদ্ধার করলেন। |
|
| 7 |
|
| সোজা পথে তিনি তাদের এক নগরীর দিকে এগিয়ে নিয়ে গেলেন যেখানে তারা বসবাস করতে পারে। |
|
| 8 |
|
| তাঁর অবিচল প্রেম এবং মানুষের প্রতি তাঁর আশ্চর্য কাজকর্মের জন্য, তারা সদাপ্রভুকে ধন্যবাদ দিক। |
|
| 9 |
|
| কেননা তিনি তৃষ্ণার্তকে তৃপ্ত করেন এবং ক্ষুধার্তকে উত্তম দ্রব্য দিয়ে পূর্ণ করেন। |
|
| 10 |
|
| লোকেরা অন্ধকারে আর মৃত্যুছায়ায় বসেছিল, দুর্দশার লোহার শিকলে বন্দি ছিল, |
|
| 11 |
|
| কারণ তারা ঈশ্বরের আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল আর পরাৎপরের পরিকল্পনা অবমাননা করেছিল। |
|
| 12 |
|
| তাই তিনি তাদের তিক্ত পরিশ্রমের অধীন করেছিলেন; তাদের পতন হল, আর তাদের সাহায্য করার কেউ ছিল না। |
|
| 13 |
|
| তখন তাদের কষ্টে তারা সদাপ্রভুর কাছে কেঁদে উঠল, এবং তিনি তাদের দুর্দশা থেকে রক্ষা করলেন। |
|
| 14 |
|
| তিনি অন্ধকার ও মৃত্যুছায়া থেকে তাদের বের করলেন, এবং তাদের শিকল ভেঙে দিলেন। |
|
| 15 |
|
| তাঁর অবিচল প্রেম এবং মানুষের প্রতি তাঁর আশ্চর্য কাজকর্মের জন্য, তারা সদাপ্রভুকে ধন্যবাদ দিক, |
|
| 16 |
|
| কারণ তিনি পিতলের দরজা ভেঙে দেন এবং লোহার খিল দু-ভাগ করেন। |
|
| 17 |
|
| কেউ কেউ তাদের বিদ্রোহী ব্যবহারে মূর্খ হয়ে উঠল আর তাদের অপরাধের কারণে কষ্টভোগ করল। |
|
| 18 |
|
| তারা খাদ্যদ্রব্য ঘৃণা করল আর মৃত্যুর দরজা পর্যন্ত পৌঁছাল। |
|
| 19 |
|
| তখন তাদের কষ্টে তারা সদাপ্রভুর কাছে কেঁদে উঠল, এবং তিনি তাদের দুর্দশা থেকে রক্ষা করলেন। |
|
| 20 |
|
| তিনি তাঁর বাক্য পাঠিয়ে তাদের সুস্থ করলেন; তিনি মৃত্যুর কবল থেকে তাদের উদ্ধার করলেন। |
|
| 21 |
|
| তাঁর অবিচল প্রেম এবং মানুষের প্রতি তাঁর আশ্চর্য কাজকর্মের জন্য, তারা সদাপ্রভুকে ধন্যবাদ দিক। |
|
| 22 |
|
| তারা ধন্যবাদের নৈবেদ্য উৎসর্গ করুক এবং আনন্দের গানে তাঁর ক্রিয়াকলাপ বলুক। |
|
| 23 |
|
| কেউ কেউ জাহাজে করে সমুদ্রযাত্রা করল; তারা মহা জলধিতে ব্যবসা করল। |
|
| 24 |
|
| তারা সদাপ্রভুর কাজগুলি দেখল, গভীর জলরাশিতে তাঁর আশ্চর্য কাজগুলি দেখল। |
|
| 25 |
|
| তিনি কথা বললেন আর প্রচণ্ড ঝড় উঠল যা ঢেউ জাগিয়ে তুলল। |
|
| 26 |
|
| যা আকাশমণ্ডল পর্যন্ত উঠল আর অতল পর্যন্ত নেমে এল; বিপদে তাদের সাহস ক্ষয় হল। |
|
| 27 |
|
| মাতালের মতো তারা ঘুরপাক খেলো আর টলতে থাকল; তাদের বুদ্ধি বিলুপ্ত হল। |
|
| 28 |
|
| তখন তাদের কষ্টে তারা সদাপ্রভুর কাছে কেঁদে উঠল, এবং তিনি তাদের দুর্দশা থেকে রক্ষা করলেন। |
|
| 29 |
|
| তাঁর আদেশে ঝড় শান্ত হল; সমুদ্রের ঢেউ নিস্তব্ধ হল। |
|
| 30 |
|
| যখন তা শান্ত হল তখন তারা আনন্দ করল, এবং তিনি তাদের আশ্রয়স্থল পর্যন্ত পথ দেখালেন। |
|
| 31 |
|
| তাঁর অবিচল প্রেম এবং মানুষের প্রতি তাঁর আশ্চর্য কাজকর্মের জন্য, তারা সদাপ্রভুকে ধন্যবাদ দিক। |
|
| 32 |
|
| তারা লোকেদের সমাবেশে তাঁকে গৌরবান্বিত করুক এবং প্রবীণদের পরিষদে তাঁর প্রশংসা করুক। |
|
| 33 |
|
| তিনি নদীকে মরুভূমিতে, প্রবাহমান নদীকে শুষ্ক-ভূমিতে পরিণত করেন, |
|
| 34 |
|
| আর ফলবান দেশকে লবণ প্রান্তর করেন, সেখানকার নিবাসীদের দুষ্টতার কারণে। |
|
| 35 |
|
| মরুভূমিকে তিনি জলাশয়ে আর শুকনো জমিকে জলপ্রবাহে পরিণত করেন; |
|
| 36 |
|
| সেখানে তিনি ক্ষুধার্তদের বসবাস করার জন্য নিয়ে এলেন, এবং তারা এক নগর স্থাপন করল আর সেখানে তারা বসবাস করল। |
|
| 37 |
|
| তারা মাঠে বীজবপন করল আর দ্রাক্ষাক্ষেত্র রোপণ করল যা প্রচুর ফসল উৎপন্ন করল; |
|
| 38 |
|
| তিনি তাদের আশীর্বাদ করলেন আর তাদের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেল, আর তিনি তাদের পশুপাল কমতে দিলেন না। |
|
| 39 |
|
| তারপর তাদের সংখ্যা হ্রাস পেল এবং নির্যাতন, বিপদ এবং দুঃখে তারা অবনত হল; |
|
| 40 |
|
| যিনি বিশিষ্টদের উপরে অবজ্ঞা ঢেলে দেন তিনি তাদের দিশাহীন প্রান্তরে ভ্রমণ করালেন। |
|
| 41 |
|
| কিন্তু তিনি অভাবীদের কষ্ট থেকে বের করলেন আর তাদের পরিবারগুলিকে মেষপালের মতো বৃদ্ধি করলেন। |
|
| 42 |
|
| যারা ন্যায়পরায়ণ তারা দেখে আর আনন্দ করে, কিন্তু দুষ্টেরা সবাই তাদের মুখ বন্ধ করে। |
|
| 43 |
|
| যে জ্ঞানী সে এই সবে মনোযোগ দিক আর সদাপ্রভুর প্রেমময় কাজ বিবেচনা করুক। |
|
|
|
|