|
| 1 |
|
| হে আল্লাহ্ আমি তোমার প্রশংসা করি; তুমি চুপ করে থেকো না। |
|
| 2 |
|
| দুষ্ট ছলনাকারী লোকেরা আমার বিরুদ্ধে মুখ খুলেছে; তাদের মিথ্যাবাদী জিভ্ দিয়ে তারা আমার বিরুদ্ধে কথা বলেছে। |
|
| 3 |
|
| তারা আমাকে ঘৃণার কথা দিয়ে ঘিরে ফেলেছে, বিনা কারণে আমার উপর হামলা করেছে। |
|
| 4 |
|
| আমার ভালবাসার বদলে তারা আমার বিরুদ্ধে শত্রুতা করে, কিন্তু আমি মুনাজাতে ব্যস্ত থাকি। |
|
| 5 |
|
| তারা উপকারের বদলে আমার ক্ষতি করে, ভালবাসার বদলে আমাকে ঘৃণা করে। |
|
| 6 |
|
| তুমি তাদের উপরে দুষ্ট বিচারক নিযুক্ত কর; যারা তাদের দোষী করবে তারা তাদের ডান পাশে দাঁড়াক। |
|
| 7 |
|
| বিচারে তাদের দোষী বলে রায় দেওয়া হোক; তাদের মুনাজাত গুনাহ্ বলে ধরা হোক। |
|
| 8 |
|
| তাদের আয়ু অল্প হোক; তাদের উঁচু পদ অন্য লোকেরা নিয়ে যাক। |
|
| 9 |
|
| তাদের ছেলেমেয়েরা বাবাকে হারাক; তাদের স্ত্রীরা বিধবা হোক। |
|
| 10 |
|
| তাদের ছেলেমেয়েরা পথে পথে ভিক্ষা করুক আর তাদের ভাংগাচোরা ঘর থেকে দূরে গিয়ে খাবার খুঁজে বেড়াক। |
|
| 11 |
|
| মহাজন তাদের সব কিছু নিয়ে যাক; অন্য লোকে তাদের পরিশ্রমের ফল লুটে নিক। |
|
| 12 |
|
| তাদের প্রতি দয়া করতে পারে এমন কেউ না থাকুক; তাদের এতিম ছেলেমেয়েদের প্রতি কেউ মমতা না করুক। |
|
| 13 |
|
| তাদের বংশধরদের মেরে ফেলা হোক; তাদের সন্তানদের নাম মুছে ফেলা হোক। |
|
| 14 |
|
| তাদের পূর্বপুরুষদের অন্যায়ের কথা মাবুদের মনে থাকুক; তাদের মায়েদের গুনাহ্ মুছে ফেলা না হোক। |
|
| 15 |
|
| সব সময় সেগুলো মাবুদের সামনে থাকুক, যাতে তিনি দুনিয়া থেকে তাদের স্মৃতি মুছে ফেলতে পারেন। |
|
| 16 |
|
| তারা দয়া করার কথা কখনও মনে করত না, বরং দুঃখী, গরীব ও হতাশ লোকদের হত্যা করবার জন্য জুলুম করত। |
|
| 17 |
|
| তারা বদদোয়া দিতে ভালবাসত, তাই সেই বদদোয়া তাদেরই উপরে পড়ল; দোয়া করতে তাদের ভাল লাগত না, তাই দোয়া তাদের কাছ থেকে দূরে গেল। |
|
| 18 |
|
| কাপড় পরার মত করে বদদোয়া দেওয়া তাদের অভ্যাসে দাঁড়িয়েছিল; তা অভ্যাসে দাঁড়িয়েছিল তাদের পানি খাওয়ার মত আর গায়ে তেল মাখাবার মত। |
|
| 19 |
|
| সেই বদদোয়া চাদরের মত তাদের জড়িয়ে রাখুক আর কোমর-বাঁধনির মত সব সময় বেঁধে রাখুক। |
|
| 20 |
|
| আমার বিপক্ষেরা, যারা আমার বিষয়ে খারাপ কথা বলে, তারা মাবুদের কাছ থেকে যেন এই ফলই পায়। |
|
| 21 |
|
| কিন্তু তুমি, হে আল্লাহ্ মালিক, তোমার সুনাম রক্ষার জন্য তুমি আমার প্রতি দয়া কর; তোমার মহব্বতের মেহেরবানীতে তুমি আমাকে উদ্ধার কর। |
|
| 22 |
|
| আমি দুঃখী ও অভাবী; আমি অন্তরে আঘাত পেয়েছি। |
|
| 23 |
|
| বিকালের ছায়ার মতই আমি মিলিয়ে যাচ্ছি; পংগপালের মত আমাকে ঝেড়ে ফেলা হয়েছে। |
|
| 24 |
|
| না খেয়ে খেয়ে আমার হাঁটু দুর্বল হয়েছে; আমার শরীর রোগা হয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে। |
|
| 25 |
|
| আমার বিপক্ষদের কাছে আমি ঠাট্টার পাত্র হয়েছি; তারা আমাকে দেখে মাথা নাড়ে। |
|
| 26 |
|
| হে আল্লাহ্ আমার মাবুদ, আমাকে সাহায্য কর; তোমার অটল মহব্বতের দরুন আমাকে রক্ষা কর। |
|
| 27 |
|
| তারা জানুক এ তোমারই কাজ; তুমিই, হে মাবুদ, এই কাজ করেছ। |
|
| 28 |
|
| তারা বদদোয়া দিক, কিন্তু তুমি দোয়া কোরো; তারা আমার বিরুদ্ধে উঠলে লজ্জায় পড়বে, কিন্তু তোমার গোলাম আনন্দিত হবে। |
|
| 29 |
|
| আমার বিপক্ষেরা অপমানে ঢাকা পড়ুক, আর লজ্জা চাদরের মত তাদের গায়ে জড়িয়ে থাকুক। |
|
| 30 |
|
| আমি সকলের সামনে মাবুদের অনেক শুকরিয়া আদায় করব, আর অনেক লোকের মধ্যে তাঁর প্রশংসা করব; |
|
| 31 |
|
| কারণ তিনি অভাবীর পাশে থাকেন, যেন অন্যায় বিচারের রায় থেকে তার প্রাণ রক্ষা করতে পারেন। |
|
|
: |
| ১ | | ২ | | ৩ | | ৪ | | ৫ | | ৬ | | ৭ | | ৮ | | ৯ | | ১০ | | ১১ | | ১২ | | ১৩ | | ১৪ | | ১৫ | | ১৬ | | ১৭ | | ১৮ | | ১৯ | | ২০ | | ২১ | | ২২ | | ২৩ | | ২৪ | | ২৫ | | ২৬ | | ২৭ | | ২৮ | | ২৯ | | ৩০ | | ৩১ | 1
1
1 |
|
|---|
|
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/psalms/109.mp3
150
109