×

Pobitro Baibel

জবুর শরীফ ১১

1
আমি তো সদাপ্রভুর মধ্যেই আশ্রয় নিয়েছি। তোমরা কেন বলছ, “পাখীর মত উড়ে তোমাদের পাহাড়ে পালিয়ে যাও”?
2
কেন বলছ, “অন্তরে যারা খাঁটি অন্ধকার থেকে তাদের তীর মারবার জন্য দুষ্ট লোকেরা তাদের ধনুক বাঁকিয়েছে আর তাতে তীর লাগিয়েছে”?
3
কেন বলছ, “যদি জগৎ-সংসারের সব ভিত্তিই ভেংগে ফেলা হয় তবে ঈশ্বরভক্তদের করবার আর কিছুই নেই”?
4
কিন্তু সদাপ্রভু স্বর্গে তাঁর পবিত্র বাসস্থানে আছেন; তাঁর সিংহাসন সেখানেই রয়েছে। তিনি মানুষকে লক্ষ্য করেন; তাঁর চোখ তাদের যাচাই করে।
5
সদাপ্রভু তাঁর ভক্তদের যাচাই করে দেখান, কিন্তু যারা দুষ্ট এবং অত্যাচার ভালবাসে তাদের তিনি অগ্রাহ্য করেন।
6
তিনি দুষ্টদের উপরে বিপদ পাঠাবেন; তাদের ভাগ্যে রয়েছে আগুন, জ্বলন্ত গন্ধক আর আগুনের মত বাতাস।
7
সদাপ্রভু ন্যায়বান বলেই ন্যায়ের কাজ তিনি ভালবাসেন; যারা খাঁটি তারা তাঁর মুখ দেখতে পাবে।
Bengali SBCL 2000
The Bangladesh Bible Society, 2000
:
নোট সংরক্ষণ করুন