Kitabul Mukkadas
|
| 1 |
| মাবুদ আমার প্রভুকে বললেন, “যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি, ততক্ষণ তুমি আমার ডান দিকে বস।” |
| 2 |
| তোমার রাজপদের অধিকার মাবুদ সিয়োন থেকে প্রকাশ করবেন; তিনি বলবেন, “তোমার শত্রুদের মাঝখানে থেকে তুমি রাজত্ব কোরো।” |
| 3 |
| যুদ্ধের দিনে তোমার লোকেরা নিজেরাই যুদ্ধ করতে আসবে; পবিত্রতার সাজে সেজে ভোরের গর্ভ থেকে যেমন শিশির, তেমনি তোমার কাছে তোমার যুবকেরা। |
| 4 |
| মাবুদ কসম খেয়েছেন, “তুমি চিরকালের জন্য মাল্কীসিদ্দিকের মত ইমাম।” এই বিষয়ে তিনি তাঁর মন বদলাবেন না। |
| 5 |
| দীন-দুনিয়ার মালিক তোমার ডান পাশে আছেন; তাঁর গজবের দিনে তিনি বাদশাহ্দের শেষ করে দেবেন। |
| 6 |
| তিনি বিভিন্ন জাতির বিচার করে রায় দেবেন; তিনি দুনিয়া লাশে পরিপূর্ণ করবেন; তিনি দুনিয়ার সব জায়গায় শত্রুদের মাথা চুরমার করবেন। |
| 7 |
| তাদের তাড়া করে যেতে যেতে তিনি স্রোতের পানি খাবেন, তাতে সতেজ হয়ে শেষে তিনি জয়ী হবেন। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/psalms/110.mp3
150
110