বাংলা বাইবেল 2006
|
| 1 |
| প্রভুর প্রশংসা কর! সেই ব্যক্তি যে প্রভুকে ভয় ও শ্রদ্ধা করে সে খুব সুখী হবে| সেই ব্যক্তি ঈশ্বরের আজ্ঞা পছন্দ করে| |
| 2 |
| তার উত্তরপুরুষরা এই পৃথিবীতে মহৎ হবে| সৎ লোকদের উত্তরপুরুষরা সত্যিকারের ধন্য হবে| |
| 3 |
| সেই ব্যক্তির পরিবার প্রচণ্ড ধনী হবে এবং তার ধার্মিকতা চিরদিন বজায় থাকবে| |
| 4 |
| সৎ লোকদের কাছে ঈশ্বর অন্ধকারে প্রতিভাত একটি আলোর মত| ঈশ্বর দয়াময়, ক্ষমাশীল এবং ভালো| |
| 5 |
| একজন ব্যক্তির পক্ষে দয়ালু এবং উদার হওয়া ভালো| একজন ব্যক্তির পক্ষে তার কর্মে সৎ থাকা ভালো| |
| 6 |
| সেই ব্যক্তির কোনদিন পতন হবে না| একজন ধার্মিক ব্যক্তিকে চিরদিন স্মরণ করা হবে| |
| 7 |
| সে দুঃসংবাদে ভীত হবে না| সে তার নিজের বিশ্বাসে দৃঢ় কেননা সে প্রভুতে আস্থা রাখে| |
| 8 |
| সেই ব্যক্তি নিজের বিশ্বাসে দৃঢ়| সে কখনও ভয় পাবে না সুতরাং সে তার শত্রুদের পরাজিত করবে| |
| 9 |
| সেই ব্যক্তি দরিদ্রদের মুক্তহস্থে দান করে এবং তার ধার্মিকতা চিরদিন বজায় থাকবে| সে বিরাট সম্মান পাবে| |
| 10 |
| দুষ্ট লোকরা এই সব দেখে রেগে যায়| ওরা রাগে দাঁত কড়মড় করতে থাকে কিন্তু তারপর ওরা অদৃশ্য হয়ে যায়| যা সব থেকে বেশী করে দুষ্ট লোকরা চায় তা ওরা পাবে না| |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalierv/psalms/112.mp3
150
112