×

Kitabul Mukkadas

জবুর শরীফ ১১৩

1
আলহামদুলিল্লাহ্‌! হে মাবুদের গোলামেরা, প্রশংসা কর; মাবুদের প্রশংসা কর।
2
মাবুদের নামের প্রশংসা হোক, এখন ও চিরকাল হোক।
3
সূর্য ওঠার স্থান থেকে শুরু করে তার অস্ত যাবার স্থান পর্যন্ত মাবুদের প্রশংসা হোক।
4
সমস্ত জাতি মাবুদের অধীন; আসমানেরও উপরে রয়েছে তাঁর মহিমা।
5
আর কে আছে আমাদের মাবুদ আল্লাহ্‌র মত? তিনি আকাশেরও অনেক উপরে বাস করেন
6
আর নীচু হয়ে আসমান ও জমীনের দিকে তাকান।
7
তিনি ধুলা থেকে দুঃখীকে উঠান, আর অভাবীকে উঠান ময়লার স্তূপ থেকে;
8
যাতে তিনি উঁচু পদের লোকদের সংগে তাদের বসিয়ে দিতে পারেন, এমন কি, যারা তাঁর বান্দাদের মধ্যে উঁচু পদে আছে তাদের সংগে বসিয়ে দিতে পারেন।
9
তিনি বন্ধ্যাকে ছেলেমেয়েদের আনন্দময়ী মা করে সংসারের পূর্ণ অধিকার দেন। আলহামদুলিল্লাহ্‌!
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন