ইন্ডিয়ান রিভাইজড ভার্সন
|
| 1 |
| যখন ইস্রায়েল মিশর থেকে চলে এল, যাকোবের বংশ বিদেশী লোক থেকে, |
| 2 |
| যিহূদা হল তার ধর্মস্থান, ইস্রায়েল হল তাঁর রাজ্য। |
| 3 |
| সমুদ্র দেখল এবং পালিয়ে গেল, যর্দ্দন ফিরে এল। |
| 4 |
| পর্বতরা মেষের মতো লাফ দিলো, পাহাড়রা লাফ দিল মেষশাবকের মতো। |
| 5 |
| কেন তুমি পালিয়ে গেলে সমুদ্র? যর্দ্দন, কেন তুমি ফিরে এলে? |
| 6 |
| পর্বতরা, কেন তোমরা মেষের মতো লাফ দিলে? ছোটো পর্বতেরা, কেন তোমরা মেষশাবকের মতো লাফ দিলে? |
| 7 |
| পৃথিবী, প্রভুর সামনে, যাকোবের ঈশ্বরের সামনে কেঁপে ওঠ। |
| 8 |
| তিনি শিলাকে পুকুরে পরিণত করলেন, শক্ত শিলাকে জলের উৎসে পরিণত করলেন। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliirvben/psalms/114.mp3
150
114