বাংলা সমকালীন সংস্করণ
|
| 1 |
| আমাদের নয়, হে সদাপ্রভু, আমাদের নয়, কিন্তু তোমারই নাম গৌরবান্বিত করো, তোমার প্রেম ও বিশ্বস্ততার কারণে। |
| 2 |
| জাতিরা কেন বলে, “তাদের ঈশ্বর কোথায়?” |
| 3 |
| আমাদের ঈশ্বর স্বর্গে আছেন; তিনি তাঁর ইচ্ছামতোই কাজ করেন। |
| 4 |
| কিন্তু তাদের প্রতিমাগুলি রুপো ও সোনা দিয়ে তৈরি, মানুষের হাতে গড়া। |
| 5 |
| তাদের মুখ আছে, কিন্তু তারা কথা বলতে পারে না, চোখ আছে, কিন্তু তারা দেখতে পায় না। |
| 6 |
| তাদের কান আছে, কিন্তু তারা শুনতে পায় না, নাক আছে, কিন্তু তারা গন্ধ পায় না। |
| 7 |
| হাত আছে, কিন্তু তারা অনুভব করতে পারে না, পা আছে, কিন্তু তারা চলতে পারে না, এমনকি তারা মুখ দিয়ে একটি শব্দও উচ্চারণ করতে পারে না। |
| 8 |
| যারা প্রতিমা তৈরি করে তারা তাদের মতোই হবে, আর যারা সেগুলির উপর আস্থা রাখে তারাও তেমনই হবে। |
| 9 |
| হে ইস্রায়েল, সদাপ্রভুর উপর আস্থা রাখো— তিনি তাদের সহায় ও ঢাল। |
| 10 |
| হে হারোণের কুল, সদাপ্রভুর উপর আস্থা রাখো— তিনি তাদের সহায় ও ঢাল। |
| 11 |
| তোমরা যারা তাঁকে সম্ভ্রম করো, সদাপ্রভুর উপর আস্থা রাখো— তিনি তাদের সহায় ও ঢাল। |
| 12 |
| সদাপ্রভু আমাদের মনে রাখেন আর আমাদের আশীর্বাদ করবেন: তিনি তাঁর ইস্রায়েল কুলকে আশীর্বাদ করবেন, তিনি হারোণের কুলকে আশীর্বাদ করবেন, |
| 13 |
| তিনি তাদের আশীর্বাদ করবেন যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে— ক্ষুদ্র বা মহান সবাইকে করবেন। |
| 14 |
| সদাপ্রভু তোমাদের সমৃদ্ধি করুন, তোমাদের ও তোমাদের ছেলেমেয়েদের প্রতি। |
| 15 |
| তোমরা সদাপ্রভুর আশীর্বাদপ্রাপ্ত, তিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। |
| 16 |
| সর্বোচ্চ আকাশমণ্ডল সদাপ্রভুর, কিন্তু তিনি এই পৃথিবী মানুষের হাতে তুলে দিয়েছেন। |
| 17 |
| যারা মৃত, যারা নীরবতার স্থানে নেমেছে তারা সদাপ্রভুর প্রশংসা করে না। |
| 18 |
| কিন্তু আমরা সদাপ্রভুর উচ্চপ্রশংসা করব, এখন ও অনন্তকাল পর্যন্ত। সদাপ্রভুর প্রশংসা করো। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibcv/psalms/115.mp3
150
115