|
| 1 |
|
| মাবুদের শুকরিয়া কর, কেননা তিনি মঙ্গলময়, তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী। |
|
| 2 |
|
| ইসরাইল বলুক, তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী। |
|
| 3 |
|
| হারুনের কুল বলুক, তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী। |
|
| 4 |
|
| যারা মাবুদকে ভয় করে, তারা বলুক, তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী। |
|
| 5 |
|
| আমি সঙ্কটের মধ্য থেকে মাবুদকে ডাকলাম; মাবুদ আমাকে জবাব দিলেন এবং মুক্ত করলেন। |
|
| 6 |
|
| মাবুদ আমার পক্ষে আছেন, আমি ভয় করবো না; মানুষ আমার কি করতে পারে? |
|
| 7 |
|
| মাবুদ আমার সপক্ষ, আমার সহায়দের মধ্যবর্তী; তাই আমি আমার বিদ্বেষীদের দশা দেখব। |
|
| 8 |
|
| মানুষের উপর নির্ভর করার চেয়ে মাবুদের আশ্রয় নেওয়া উত্তম। |
|
| 9 |
|
| প্রধানবর্গের উপর নির্ভর করার চেয়ে মাবুদের আশ্রয় নেওয়া উত্তম। |
|
| 10 |
|
| সমুদয় জাতি আমাকে ঘিরে রেখেছে; মাবুদের নামে আমি তাদেরকে উচ্ছেদ করবো। |
|
| 11 |
|
| তারা আমাকে ঘিরে রেখেছে, হ্যাঁ, আমাকে ঘিরে রেখেছে, মাবুদের নামে আমি তাদেরকে উচ্ছেদ করবো। |
|
| 12 |
|
| মধুমক্ষিকার মত তারা আমাকে ঘিরে রেখেছে, কাঁটার আগুনের মত তারা নিভে গেল; মাবুদের নামে আমি তাদেরকে উচ্ছেদ করবো। |
|
| 13 |
|
| তুমি আমাকে ফেলে দেবার জন্য ধাক্কা মেরেছ, কিন্তু মাবুদ আমার সাহায্য করলেন। |
|
| 14 |
|
| মাবুদ আমার বল ও গান; তিনি আমার উদ্ধার হয়েছেন। |
|
| 15 |
|
| ধার্মিকদের তাঁবুতে বিজয়ের ও উদ্ধারের আনন্দ ধ্বনি শোনা যাচ্ছে; মাবুদের ডান হাত বিক্রমশালী কাজ করেছেন। |
|
| 16 |
|
| মাবুদের ডান হাত উন্নত, মাবুদের ডান হাত বিক্রমশালী কাজ করেছেন। |
|
| 17 |
|
| আমি মরবো না, কিন্তু জীবিত থাকব, আর মাবুদের সমস্ত কাজ বর্ণনা করবো। |
|
| 18 |
|
| মাবুদ আমাকে কঠিন শাস্তি দিয়েছেন, কিন্তু মৃত্যুর হাতে তুলে দেন নি। |
|
| 19 |
|
| আমার জন্য ধার্মিকতার সমস্ত দ্বার দরজা খুলে দাও; আমি তা দিয়ে প্রবেশ করবো, মাবুদের শুকরিয়া করবো। |
|
| 20 |
|
| এই তো মাবুদের দরজা, এর মধ্য দিয়েই ধার্মিকেরা প্রবেশ করে। |
|
| 21 |
|
| আমি তোমার প্রশংসা করবো, কেননা তুমি আমাকে উত্তর দিয়েছ, আর তুমি আমার উদ্ধার হয়েছ। |
|
| 22 |
|
| রাজমিস্ত্রিরা যে পাথর অগ্রাহ্য করেছে, তা কোণের প্রধান পাথর হয়ে উঠলো। |
|
| 23 |
|
| এটা মাবুদই করেছেন, আর তা আমাদের দৃষ্টিতে অদ্ভুত লাগে। |
|
| 24 |
|
| আজ মাবুদের কৃত দিন; আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করবো। |
|
| 25 |
|
| হে মাবুদ, আরজ করি, উদ্ধার কর; হে মাবুদ, আরজ করি, সাফল্য দাও। |
|
| 26 |
|
| তিনি ধন্য হোন, যিনি প্রভুর নামে আসছেন; আমরা মাবুদের গৃহ থেকে তোমাদেরকে দোয়া করি। |
|
| 27 |
|
| মাবুদই আল্লাহ্; তিনি আমাদেরকে আলো দিয়েছেন; তোমরা দড়ি দিয়ে উৎসবের কোরবানী কোরবানগাহ্র শৃঙ্গে বাঁধ। |
|
| 28 |
|
| তুমি আমার আল্লাহ্, আমি তোমার প্রশংসা করবো; তুমি আমার আল্লাহ্, আমি তোমার প্রতিষ্ঠা করবো। |
|
| 29 |
|
| তোমরা মাবুদের শুকরিয়া কর, কেননা তিনি মঙ্গলময়; তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী। |
|
|
|
|