|
| 1 |
|
| ধন্যবাদ দাও সদাপ্রভুুকে, কারণ তিনি মঙ্গলময়, তাঁর বিশ্বস্ততার বিধি অনন্তকালস্থায়ী। |
|
| 2 |
|
| ইস্রায়েল বলুক, “তাঁর বিশ্বস্ততার বিধি অনন্তকালস্থায়ী।” |
|
| 3 |
|
| হারোণের কূল বলুক, “তাঁর দয়া অনন্তকালস্থায়ী।” |
|
| 4 |
|
| সদাপ্রভুুর বিশ্বস্ত অনুগামীরা বলুক, “তাঁর বিশ্বস্ততার বিধি অনন্তকালস্থায়ী।” |
|
| 5 |
|
| আমি সঙ্কটের মধ্য থেকে সদাপ্রভুুকে ডাকলাম; সদাপ্রভুু আমাকে উত্তর দিলেন এবং আমাকে মুক্ত করলেন। |
|
| 6 |
|
| সদাপ্রভুু আমার সঙ্গে আছেন, আমি ভয় করব না; মানুষ আমার কি করতে পারে? |
|
| 7 |
|
| সদাপ্রভুু আমার পক্ষে আছেন আমার সাহায্যকারী হিসাবে, আমি বিজয়ী হব তাদের ওপর যারা আমাকে ঘৃণা করে। |
|
| 8 |
|
| মানুষের ওপর বিশ্বাস করার থেকে সদাপ্রভুুর আশ্রয় নেওয়া ভালো। |
|
| 9 |
|
| মানুষের ওপর আস্থা রাখার থেকে সদাপ্রভুুতে ভরসা করা ভালো। |
|
| 10 |
|
| সমস্ত জাতি আমাকে ঘিরে আছে; সদাপ্রভুুর ক্ষমতায় আমি তাদেরকে বিচ্ছিন্ন করব। |
|
| 11 |
|
| তারা আমাকে ঘিরে আছে; হ্যাঁ, আমাকে ঘিরে আছে, সদাপ্রভুুর নামে আমি তাদেরকে বিচ্ছিন্ন করব। |
|
| 12 |
|
| তারা আমাকে ঘিরে আছে মৌমাছির মতো, তারা কাঁটার আগুনের মত অদৃশ্য হয়ে গেল; সদাপ্রভুুর নামে আমি তাদেরকে বিচ্ছিন্ন করব। |
|
| 13 |
|
| তুমি আমাকে ফেলে দেবার জন্য আক্রমণ করলে, কিন্তু সদাপ্রভুু আমাকে সাহায্য করলেন। |
|
| 14 |
|
| সদাপ্রভুু আমার শক্তি এবং আনন্দ এবং তিনি একমাত্র আমার পরিত্রান দিয়েছেন। |
|
| 15 |
|
| ধার্ম্মিকদের তাঁবু থেকে বিজয় আনন্দের চিত্কার শোনা যাচ্ছে সদাপ্রভুুর ডান হাত বিজেতা। |
|
| 16 |
|
| সদাপ্রভুুর ডান হাত উন্নত, সদাপ্রভুুর ডান হাত বিজেতা। |
|
| 17 |
|
| আমি মরবো না, কিন্তু জীবিত থাকব এবং সদাপ্রভুুর কাজ ঘোষণা করবো। |
|
| 18 |
|
| সদাপ্রভুু আমাকে কঠোরভাবে শাস্তি দিয়েছেন, কিন্তু মৃত্যুর হাতে সঁপে দেননি। |
|
| 19 |
|
| আমার জন্য দরজা খুলে দাও যেখানে ঈশ্বরের লোকেরা প্রবেশ করে; আমি তার ভেতর যাবো এবং সদাপ্রভুুকে দেব। |
|
| 20 |
|
| এটাই সদাপ্রভুুর দরজা, ধার্মিকরা এর ভেতর দিয়ে ঢোকে। |
|
| 21 |
|
| আমি তোমাকে ধন্যবাদ দেবো, কারণ তুমি আমাকে উত্তর দিয়েছো এবং তুমি আমার পরিত্রান হয়েছ। |
|
| 22 |
|
| নির্মাতারা যে পাথর বাতিল করেছিল তা কোনের প্রধান পাথর হয়ে উঠল। |
|
| 23 |
|
| এটা সদাপ্রভুুর কাজ; এটা আমার চোখে অদ্ভুত। |
|
| 24 |
|
| এই সেই দিন যেদিন সদাপ্রভুু করেছেন; আমরা আনন্দ করবো এবং এতে আনন্দিত হবো। |
|
| 25 |
|
| অনুগ্রহ করে আমাদের বিজয় দাও, সদাপ্রভুু। |
|
| 26 |
|
| ধন্য তিনি যিনি সদাপ্রভুুর নামে আসছেন; আমরা সদাপ্রভুুর ঘর থেকে তোমাদেরকে ধন্যবাদ করি। |
|
| 27 |
|
| সদাপ্রভুুই ঈশ্বর; তিনি আমাদেরকে আলো দিয়েছেন; তোমরা দড়ি দিয়ে উৎসবের বলি বেদির শিঙে বাঁধ। |
|
| 28 |
|
| তুমি আমার ঈশ্বর এবং আমি তোমাকে ধন্যবাদ দেবো তুমি আমার ঈশ্বর, আমি তোমাকে উচ্চে স্থাপন করব। |
|
| 29 |
|
| ওহ তোমরা সদাপ্রভুুকে ধন্যবাদ দাও, কারণ তিনি মঙ্গলময়; কারণ তাঁর বিশ্বস্ত বিধি অনন্তকালস্থায়ী। |
|
|
|
|