×

বাংলা সমকালীন সংস্করণ

জবুর শরীফ ১২

1
হে সদাপ্রভু, সাহায্য করো, কারণ কেউ আর বিশ্বস্ত নয়; যারা অনুগত তারা মানুষের মধ্য থেকে হারিয়ে গেছে।
2
সবাই প্রতিবেশীদের কাছে মিথ্যা কথা বলে; তাদের মুখ দিয়ে তারা তোষামোদ করে কিন্তু হৃদয়ে প্রতারণা ধারণ করে।
3
সদাপ্রভু সব তোষামোদকারীর মুখ নীরব করেন এবং সব অহংকারী জিভ—
4
যারা বলে, “আমাদের জিভ দিয়েই আমাদের জয় হবে; আমাদের মুখ আমাদের রক্ষা করবে—কে আমাদের উপর প্রভু হবে?”
5
“দীনহীনদের লুটপাট করা হচ্ছে ও দরিদ্ররা আর্তনাদ করছে, সেই কারণে আমি এবার জাগ্রত হব,” সদাপ্রভু বলেন। “অনিষ্টকারীদের হাত থেকে আমি তাদের রক্ষা করব।”
6
ধাতু গলাবার পাত্রে পরিষ্কৃত রুপোর মতো, সাতবার শোধিত সোনার মতো, সদাপ্রভুর বাক্যসকল নিখুঁত।
7
হে সদাপ্রভু, তুমি দরিদ্রদের নিরাপদে রাখবে এবং দুষ্টদের হাত থেকে চিরকাল আমাদের রক্ষা করবে,
8
যদিও দুষ্টরা অবাধে ঘুরে বেড়ায় এবং মানবজাতির মধ্যে অধর্মের প্রশংসা করা হয়।
Bengali Bible BCV
পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™ সর্বস্বত্ব 2007, 2017, 2019 Biblica, Inc. অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত। The Holy Bible, Bengali Contemporary Version™ 2007, 2017, 2019 by Biblica, Inc.
:
নোট সংরক্ষণ করুন