ইন্ডিয়ান রিভাইজড ভার্সন
|
| 1 |
| আমি পর্বতদের দিকে চোখ তুলবো। কোথা থেকে আমার সাহায্য আসবে? |
| 2 |
| আমার সাহায্য সদাপ্রভুুর থেকে আসবে, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন। |
| 3 |
| তিনি তোমার পা পিছলে যেতে দেবেন না; যিনি তোমায় রক্ষা করবেন তিনি ঘুমিয়ে পড়বেন না। |
| 4 |
| দেখ, ইস্রায়েলের পালক, কখনো ঢুলে পড়েন না, ঘুমান না। |
| 5 |
| সদাপ্রভুুই তোমার পালক; সদাপ্রভুু তোমার ছায়া, তোমার ডান হাত। |
| 6 |
| সূর্য্য তোমাকে দিনের ক্ষতি করবে না, রাতে চাঁদও না। |
| 7 |
| সদাপ্রভুু তোমাকে সব মন্দ থেকে রক্ষা করবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করবেন। |
| 8 |
| সদাপ্রভুু রক্ষা করবেন তোমাকে তোমার সব কাজেতে এখন থেকে চিরকাল পর্যন্ত। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliirvben/psalms/121.mp3
150
121