×

বাংলা বাইবেল

জবুর শরীফ ১২২

1
আরোহণ-গজল। হযরত দাউদের। আমি আনন্দিত হলাম, যখন লোকে আমাকে বললো, চল, আমরা মাবুদের গৃহে যাই।
2
হে জেরুশালেম, তোমার দ্বারের ভিতরে আমাদের চরণ দণ্ডায়মান হল।
3
হে জেরুশালেম, তুমি নির্মিত হয়েছ একত্র সংযুক্ত নগরের মত।
4
সেই স্থানে বংশগুলো, মাবুদের বংশগুলো উঠে দাঁড়ায়, ইসরাইলকে দেওয়া নির্দেশের জন্য, মাবুদের নামের শুকরিয়া করার জন্য।
5
কেননা সেই স্থানে বিচার করার সিংহাসনগুলো, দাউদ-কুলের সিংহাসনগুলো স্থাপিত।
6
তোমরা জেরুশালেমের শান্তির জন্য মুনাজাত কর; যারা তোমাকে মহব্বত করে, তাদের কল্যাণ হোক।
7
তোমার প্রাচীরের মধ্যে শান্তি হোক, তোমার উচ্চগৃহগুলোর মধ্যে কল্যাণ হোক।
8
আমার ভাইদের ও মিত্রদের অনুরোধে আমি বলবো, তোমার মধ্যে শান্তি বর্তুক।
9
আমাদের আল্লাহ্‌ মাবুদের গৃহের অনুরোধে আমি তোমার মঙ্গল চেষ্টা করবো।
Bengali Bible BACIB
Kitabul Muqaddas (BACIB) Biblical Aids to Churches in Bangladesh, 2013
:
নোট সংরক্ষণ করুন