×

বাংলা সমকালীন সংস্করণ

জবুর শরীফ ১২২

1
আমি আনন্দিত হলাম, যখন লোকে আমাকে বলল, “চলো, আমরা সদাপ্রভুর গৃহে যাই।”
2
এখন, হে জেরুশালেম নগরী, তোমার প্রবেশদ্বারের ভিতরে আমরা দাঁড়িয়ে রয়েছি।
3
জেরুশালেম সেই নগরীর মতো নির্মিত যা সংগঠিতরূপে তৈরি হয়েছে।
4
ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীগুলি— সদাপ্রভুর লোকসকল—এখানে আরাধনা করতে আসে, ইস্রায়েলের বিধিনিয়ম অনুযায়ী তারা সদাপ্রভুর নামের ধন্যবাদ করতে আসে।
5
এই স্থানেই স্থাপিত হয়েছে বিচারের সিংহাসন, এখানেই দাউদ কুলের সব সিংহাসন স্থাপিত।
6
তোমরা জেরুশালেমের শান্তির জন্য প্রার্থনা করো, “যারা তোমাকে ভালোবাসে, তারা সুরক্ষিত থাকুক।
7
তোমার প্রাচীরের মধ্যে শান্তি বিরাজ করুক, আর তোমার দুর্গগুলির মধ্যে সুরক্ষা থাকুক।”
8
আমার পরিবার ও বন্ধুদের জন্য, আমি বলব “তোমার মধ্যে শান্তি বিরাজ করুক।”
9
সদাপ্রভু আমাদের ঈশ্বরের গৃহের কারণে হে জেরুশালেম, আমি তোমার সমৃদ্ধি কামনা করব।
Bengali Bible BCV
পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™ সর্বস্বত্ব 2007, 2017, 2019 Biblica, Inc. অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত। The Holy Bible, Bengali Contemporary Version™ 2007, 2017, 2019 by Biblica, Inc.
:
নোট সংরক্ষণ করুন