×

বাংলা বাইবেল

জবুর শরীফ ১২৭

1
আরোহণ-গজল। সোলায়মানের। যদি মাবুদ বাড়ি নির্মাণ না করেন, তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে; যদি মাবুদ নগর রক্ষা না করেন, রক্ষক বৃথাই জেগে থাকে।
2
বৃথাই তোমরা খুব ভোরে উঠ ও বিলম্বে শয়ন কর, এবং পরিশ্রমের খাদ্য ভোজন কর, তিনি তাঁর প্রিয়পাত্রকে নিদ্রা দান করেন।
3
দেখ, সন্তানেরা মাবুদের দেওয়া অধিকার, গর্ভের ফল তাঁর দেওয়া পুরস্কার।
4
যেমন বীরের হাতে বাণগুলো, তেমনি যৌবনের সন্তানেরা।
5
সুখী সেই পুরুষ, যার তূণ এরকম বাণে পরিপূর্ণ; তারা লজ্জিত হবে না, যখন তারা তোরণদ্বারে দুশমনদের সঙ্গে কথা বলে।
Bengali Bible BACIB
Kitabul Muqaddas (BACIB) Biblical Aids to Churches in Bangladesh, 2013
:
নোট সংরক্ষণ করুন