বাংলা বাইবেল 2006
|
| 1 |
| সারা জীবন ধরে আমার অনেক শত্রু ছিলো| হে ইস্রায়েল, আমাকে ঐ শত্রুদের সম্পর্কে বল| |
| 2 |
| সারা জীবন ধরে আমার অনেক শত্রু ছিলো| কিন্তু তারা কখনই জয়ী হয় নি| |
| 3 |
| আমার পিঠে গভীর ক্ষত না হওয়া পর্যন্ত তারা আমায় মেরেছিল| আমার দীর্ঘ গভীর ক্ষত হয়েছিল| |
| 4 |
| কিন্তু মঙ্গলময় প্রভু দড়ি কেটে দিয়েছিলেন| আমাকে ঐ মন্দ লোকদের হাত থেকে মুক্ত করেছিলেন| |
| 5 |
| যারা সিয়োনকে ঘৃণা করতো তারা পরাজিত হয়েছে| যুদ্ধ থামিয়ে দিয়ে ওরা দৌড়ে পালিয়ে গেছে| |
| 6 |
| ঐ লোকগুলো ছাদের ওপর জন্মানো ঘাসের মত| সেই ঘাস বেড়ে ওঠার আগেই মারা যায়| |
| 7 |
| কজন শ্রমিক সেই ঘাস থেকে এক মুঠো দানাও পায় না| এক গাদা দানার জন্য সেখানে যথেষ্ট ছিল না| |
| 8 |
| পাশ দিয়ে যাওয়ার সময় কোনও লোকে বলবে না “প্রভু তোমায় আশীর্বাদ করুন|” ওদের অভিনন্দন জানিয়ে লোকে বলবে না, “প্রভুর নামে আমরা তোমায় আশীর্বাদ করি|” |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalierv/psalms/129.mp3
150
129